Bangladesh Advisor on India: ভারতের নামে বাজে কথা বাংলাদেশি উপদেষ্টার, জয়শংকরের সামনে হাতজোড় করে বসেছিলেন

ভারতের নামে বাজে কথা বললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক অন্যতম উপদেষ্টা। যিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সামনে হাতজোড় করে বসেছিলেন। কিন্তু ভোটের আগে ভারতের নামে ভুলভাল কথা বললেন সেই বাংলাদেশি।

Published on: Jan 10, 2026 5:26 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এস জয়শংকর যখন ঢাকায় গিয়েছিলেন, তখন তাঁর সামনে কার্যত হাতজোড় করে বসেছিলেন। আর এখন ভারতের নামেই বিরূপ মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে আজ মহম্মদ ইউনুস সরকারের উপদেষ্টা দাবি করেন, বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন জায়গায় ভারত নাকি আগ্রাসী ভূমিকা নিত। কিন্তু এখন বাংলাদেশ স্বাধীনভাবে সবকিছু বলতে পারছে বলে দাবি করেন নজরুল।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Chief Adviser GOB)
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক Chief Adviser GOB)

জয়শংকরের সামনে হাওয়া টাইট হয়ে গিয়েছিল নজরুলের?

আর সেই ‘ডায়লগ’ দেওয়া নজরুলই ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর যখন ঢাকায় যান, তখন তাঁর সামনে এমনভাবে বসেছিলেন যে তাঁকে কটাক্ষ করেছিলেন স্বয়ং বাংলাদেশিরাই। আসলে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় গিয়েছিলেন জয়শংকর। তখন দেখা করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের সঙ্গে। সেই তালিকায় ছিলেন নজরুল। যে ছবি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করা হয়েছিল।

আরও পড়ুন: Indian Navy's Haldia Base: কলকাতার কাছেই নতুন সামরিক ঘাঁটি গড়ছে ভারত! থাকবে ভয়ংকর অস্ত্রবহর, বাংলাদেশ শেষ?

জয়শংকরের সামনে কাঁপছিলেন নজরুল?

সেই ছবি দেখে এক নেটিজেন বলেছিলেন, ‘আমি ভাইভা বোর্ডেও ওঁর (আসিফ নজরুল) থেকে রিল্যাক্সে বসি......।’ অপর এক বাংলাদেশি নেটিজেন বলেছিলেন, ‘আসিফ নজরুলের বসার নমুনা দেখে মনে হচ্ছে অধীনস্থ কর্মচারী বড় এক সাহেবের সামনে বসে আছেন। অথচ উনি যখন মিডিয়াতে কথা বলেন, তখন মনে হয় কত বড় সাহসী বীর পুরুষ।’ একইসুরে এক বাংলাদেশি বলেছিলেন, ‘ভয়ে কাঁপা-কাঁপি শুরু করে দিয়েছেন আশিফ নজরুল।’ একজন বলেছিলেন, ‘ঠিক এভাবেই আমি কাঁচুমাচু হয়ে ভাইভা বোর্ডে বসে থাকি।’

আর সেই কাঁচুমাচু হয়ে বসে থাকা নজরুল যে সংবাদমাধ্যমে এরকম কথা বলছেন, সেটার নেপথ্যে নির্বাচন আছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, বাংলাদেশের একটি অংশে এখন ভারত-বিরোধী কথা বললে ফুটেজ পাওয়া যাচ্ছে। আর নির্বাচনের সেরকম কিছু কথা বলে প্রচারের আলোয় এসে নজরুলদের মতো লোকজন নিজের দর কিছুটা বাড়াতে চাইছেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।