Bangladesh Cricket Update: ক্রিকেটের থেকে 'জেদ'কেই এগিয়ে রাখছে ইউনুসের বাংলাদেশ! টি২০ WC নিয়ে ঢাকা বলল..

টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসার ইস্যুতে কী জানাল বাংলাদেশ?

Published on: Jan 22, 2026 4:46 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেষমেষ নিজেদের জেদকেই ধরে রাখল বাংলাদেশ! ইউনুসের বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদিন সাফ জানিয়ে দিয়েছেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই।

ক্রিকেটের থেকে 'জেদ'কেই এগিয়ে রাখল ইউনুসের বাংলাদেশ! টি২০ WC নিয়ে ঢাকা বলল..  (Photo by Sajjad HUSSAIN / AFP)
ক্রিকেটের থেকে 'জেদ'কেই এগিয়ে রাখল ইউনুসের বাংলাদেশ! টি২০ WC নিয়ে ঢাকা বলল.. (Photo by Sajjad HUSSAIN / AFP)

এর আগে, মুস্তাফিজুর ইস্যুকে ঘিরে বাংলাদেশ দাবি করেছিল, তারা নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসবে না, পাশাপাশি জয় শাহের নেতৃত্বাধীন আইসিসির কাছে তাদের আর্জি ছিল যে, তারা এই বিশ্বকাপে ভারতের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চায়। এরপর গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ডের হাইভোল্টেজ সভায় ক্রিকেট নিয়ন্ত্রক আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাফ জানায় যে বাংলাদেশ না খেললে বিকল্প দল সেখানে খেলবে, এই বিষয়ে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে ১ দিনের সময় দেওয়া হয়। আর ২২ জানুয়ারি ইউনুসের ঢাকা নিজের অবস্থান জানিয়ে দিল।

বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এদিন বলেন, বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। সেই অবস্থানে তারা অনড় আছেন। তাঁর বিস্ফোরক দাবি, আইসিসি বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ না রেখে সুবিচার করেনি, তবে তাঁর আশা আইসিসি সুবিচার করবে। আসিফ নজরুল বলেন, যে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেটিরও কোনও পরিবর্তন হয়নি।

বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তাঁর দাবি, বাংলাদেশ এখনও শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে আশাবাদী, আর তাঁরা লড়াই চালিয়ে যাবেন তার জন্য। যদিও আইসিসির দেওয়া ডেডলাইন আজ ২২ জানুয়ারিই শেষ হচ্ছে বাংলাদেশের জন্য।

এর আগে, গোটা পর্বের শুরু আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে ছাঁটাই করা নিয়ে। যার পরই বাংলাদেশ ক্ষোভে ফুঁসে ওঠে। এরপর তারা জানায় নিরাপত্তা ইস্যুতে ভারতে তারা খেলতে আসতে চায়না ভারতে। এরপরই আইসিসি বৈঠকে বসে বিসিবির সঙ্গে। সদ্য আইসিসি জানিয়েছে, যদি বাংলাদেশ এই টুর্নামেন্টে না খেলে, তাহলে বিকল্প দলকে নেওয়া হবে। সেই জায়গায় স্কটল্যান্ডকে, বাংলাদেশের জায়গায় নেওয়া হতে পারে।