Bangladesh Advisor on India: ২ মাস আগে ফুটবলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, তা নিয়ে এখন মন্তব্য ইউনুস সরকারের উপদেষ্টার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের পরিদর্শনে গিয়েছিলেন নজরুল। সেই সময়ই তিনি মন্তব্য করেন, ছেলেদের ফুটবল টিম বহু বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশের দল ফুটবলে ভারতকে হারিয়েছিল নভেম্বরের সেই ম্যাচে।
গত নভেম্বর মাসে ভারতকে ফুটবলে হারিয়েছিল বাংলাদেশ। এএফসি কোয়ালিফিকেশনের সেই ম্যাচ নিয়ে সম্প্রতি মন্তব্য করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনের পরিদর্শনে গিয়েছিলেন নজরুল। সেই সময়ই তিনি মন্তব্য করেন, ছেলেদের ফুটবল টিম বহু বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর পরে বাংলাদেশের দল ফুটবলে ভারতকে হারিয়েছিল নভেম্বরের সেই ম্যাচে।
আসিফ নজরুল বলেন, ছেলেদের ফুটবল টিম বহু বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে দিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইপিএল ইস্যুতে ভারত বিরোধী অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য ভারতে যেতে অস্বীকার করেছে বিসিবি। এহেন আসিফ বড় গলায় দাবি করলেন, অন্তর্বর্তী সরকার ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করেছে।
এদিকে সম্প্রতি আবার টি২০ বিশ্বকাপ বিতর্কে বড় বড় দাবি করেছিলেন আসিফ নজরুল। যদিও পরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডই উপদেষ্টার মন্তব্যের খণ্ডন করে। আসিফ নজরুল অভিযোগ করেছিলেন, আইসিসি নাকি বলেছে যে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে তাতে ঝুঁকি বাড়বে। এছাড়া বাংলাদেশের সমর্থকরা দলীয় জার্সি পরে ঘুরলেও ঝুঁকি বাড়বে। এছাড়া বাংলাদেশের আসন্ন নির্বাচনও ঝুঁকির একটি কারণ। যদিও পরবর্তীতে বিসিবি দাবি করে, উপদেষ্টার উল্লেখ করা বিষয়গুলি আইসিসির সরকারি বক্তব্য নয়, এটা অভ্যন্তরীণ আলোচনার অংশ মাত্র। আইসিসি সরাসরি আনুষ্ঠানিক ভাবে এই ধরনের কোনও কথা বলেনি।
চলতি বছর আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে ভারতীয় দল বাংলাদেশে যাবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল বাফুফ সভাপতি তাবিথ আউয়ালকে। তিনি বলেন, 'ফুটবলের ক্ষেত্রে আমরা অন্য কোনও বিষয় নিয়ে বিবেচনা করি না। আমরা নভেম্বর মাসেও আমাদের প্রতিবেশী দেশ খেলে গিয়েছে এখানে। গত মার্চে আমরা গিয়েছিলাম খেলার জন্য। তো আমি মনে করি না যে অন্য কোনও আগাম কিছু বলা ফুটবলের ক্ষেত্রে সমীচীন হবে। আমি বিশ্বাস করি ফুটবল ফুটবলের মতোই চলে আর সব খেলোয়াড় ফুটবলের সাথে খেলবে।'
News/News/Bangladesh Advisor On India: ২ মাস আগে ফুটবলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, তা নিয়ে এখন মন্তব্য ইউনুস সরকারের উপদেষ্টার