India Bangladesh:প্রসঙ্গে নিরাপত্তা!বাংলাদেশে ভারতীয় কূটনীতিকদের পরিবারের দেশে ফেরা ইস্যুতে ইউনুসের উপদেষ্টা খুললেন মুখ
তৌহিদ হোসেন বলেন,' ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যর্থ,এর কোনো প্রমাণ নেই। তবে আমরা কিছুই বদলাতে পারব না।'
সদ্য বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে, ভারতের বিদেশমন্ত্রক, বাংলাদেশের মিশন ও পোস্টে থাকা ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারকে ভারতে ফিরে আসার পরামর্শ দিয়েছে। শেখ হাসিনা পরবর্তী সময়ে মহম্মদ ইউনুসের সরকারের আওতায় থাকা বাংলাদেশে বর্তমানে একের পর এক হিংসার ঘটনা ঘটে। এরপর সদ্য বাংলাদেশে অবস্থিত কূটনীতিকদের পরিবারের উদ্দেশে ওই বার্তা দেয়। বিষয়টি নিয়ে মুখ খোলেন বাংলাদেশের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তৌহিদ হোসেন বলেন,'বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।' সাক্ষাৎকারে, বাংলাদেশে ভারতীয় মিশনে ও পোস্টে থাকা অফিসারদের পরিবারগুলিকে ভারতে ফিরে যাওয়া সম্পর্কিত দিল্লির পরামর্শের বিষয়েও মুখ খোলেন ইউনুস সরকারের উপদেষ্টা। তৌহিদ হোসেন বলেন,' ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ব্যর্থ,এর কোনো প্রমাণ নেই। তবে আমরা কিছুই বদলাতে পারব না।' তিনি বলছেন,' তারা যদি মনে করে এখানে নিরাপদ নয়, তাহলে সে সিদ্ধান্ত তারা নিতে পারে। এটি দুঃখজনক হলেও আমরা তাদের সিদ্ধান্ত বদলাতে পারি না।' তৌহিদ হোসেন বলছেন,'ভালো দ্বিপক্ষীয় সম্পর্ক চাইলে, দু'পক্ষকেই আগে সেটি চাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। একের পর এক পদক্ষেপে সম্পর্ক যদি নিচের দিকে নামানো হয়, তাহলে সেটাই হবে।'
উল্লেখ্য, নিরাপত্তা ইস্যু সামনে রেখে, ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে না বলে বাংলাদেশ কিছুদিন আগেই জানায়। এরপর আইসিসির সঙ্গে তাঁদের বৈঠক হয়। জানা যায়, বাংলাদেশের নয়া আর্জি মতো তাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত হচ্ছে না। আইসিসি জানায়, বাংলাদেশ না খেললে, তারা বিকল্প দলকে টুর্নামেন্টে নেবে। এদিকে, বাংলাদেশের বুকে নিরাপত্তা ইস্যুতে ভারতীয় কূটনীতিকদের পরিবারকে দেশে ফেরার পরামর্শ দিয়েছে দিল্লি। সেই জায়গা থেকে দুই দেশের সম্পর্ক ঘিরেও নানান প্রশ্ন উঠছে। ভারত ও বাংলাদেশ, দুই দেশের সম্পর্ক ঘিরে তৌহিদ হোসেন বলেন,' সম্পর্ককে দৃঢ় করতে দুই দেশকেই ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, কারণ বর্তমানে এই সম্পর্ক কাঙ্ক্ষিত পর্যায়ে নেই।' তৌহিদ হোসেন বলছেন,'আমাদের আরো বেশি পারস্পরিক যোগাযোগ ও বোঝাপড়া থাকা উচিত ছিল, এবং আমি সেটাই দেখতে চাই।'
এর আগে, বাংলাদেশের ঢাকায় ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যপর পর থেকেই বাংলাদেশের নানা প্রান্ত থেকে ভারত বিরোধিতার সুর শোনা যায়। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়েও বক্তব্য রাখেন বাংলাদেশের বহু নেতা।
E-Paper











