Bangladesh Army in Gaza: ট্রাম্পের হয়ে গাজায় সেনা পাঠাতে চায় কোকাকোলা-বাটা বয়কট করা বাংলাদেশ, USA-কে জানালেন ইউনুসের NSA

প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্যে যে বাংলাদেশিরা নিজেদের দেশেই তাণ্ডব চালিয়েছিল, সেই বাংলাদেশই এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে নাকি কথাও হয়েছে ইউনুস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের।

Published on: Jan 11, 2026 10:45 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইউনুস জমানায় ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে বাটার শোরুমে তাণ্ডব চালিয়েছিল কট্টরপন্থী বাংলাদেশিরা। কোকাকোলা এবং আরও অনেক সংস্থার কোল্ডড্রিঙ্কসের বোতল রাস্তায় নষ্ট করা হয়েছিল। কারণ, এই সব সংস্থা নাকি ইহুদিদের। প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্যে যে বাংলাদেশিরা নিজেদের দেশেই তাণ্ডব চালিয়েছিল, সেই বাংলাদেশই এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে নাকি কথাও হয়েছে ইউনুস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের।

প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্যে যে বাংলাদেশিরা নিজেদের দেশেই তাণ্ডব চালিয়েছিল, সেই বাংলাদেশই এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। (AP)
প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর জন্যে যে বাংলাদেশিরা নিজেদের দেশেই তাণ্ডব চালিয়েছিল, সেই বাংলাদেশই এবার গাজায় সেনা পাঠাতে চাইছে। (AP)

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনী মোতায়েন করা হবে। এই আবহে ওয়াশিংটন সফরে গিয়ে খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন, গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ। উল্লেখ্য, ইজরায়েলকে সাহায্য করতে এবং হামাসকে শেষ করতেই এই আন্তর্জাতিক সামরিক জোটকে গাজায় পাঠানোর পরিকল্পনা আমেরিকার। পাকিস্তানও এই জোটে অংশ নিয়ে গাজায় সেনা মোতায়েন করবে। আর যে বাংলাদেশ ইজরায়েলকে স্বীকৃতিই দেয় না, তারাও এখানে বাহিনী পাঠাতে চাইছে।

রিপোর্ট অনুযায়ী, গত ৯ জানুয়ারি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয় খলিলুরের। সেই বৈঠকের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বলে, গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করেন খলিলুর রহমান। তাতে মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দেন। সাম্প্রতিক সময়ে মার্কিন ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের ওপর 'বন্ড শর্ত' আরোপ করেছে আমেরিকা। এরই সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্রে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যেই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে বলে মনে করা হচ্ছে। এর আগে ইউনুস জমানায় মার্কিন সেনার হাতে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার বিষয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল। এমনকী কক্সবাজার থেকে রাখাইন প্রদেশে করিডোর নিয়েও জল্পনা শুরু হয়েছিল। বাংলাদেশে মার্কিন সেনার উপস্থিতি সেই সব জল্পনা আরও উস্কে দিয়েছিল। এই পরিস্থিতিতে আমেরিকার আরও ঘনিষ্ঠ হতে মরিয়া হয়ে উঠেছেন ইউনুস। গাজায় সেনা পাঠানোর প্রস্তাব তারই প্রমাণ।