Bangladesh Border: বারবার ভারত নিয়ে নানা দাবি বাংলাদেশে, সীমান্তে কড়া নজরদারি বিজিবির

ফয়সালকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী। হাদিকে গুলি করা ফয়সাল যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে, তার জন্যে সীমান্তে কড়া নদরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

Published on: Dec 14, 2025 10:41 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের 'বিপ্লবী নেতাকে' গুলি করার ঘটনায় অভিযুক্ত যাতে দেশ না ছাড়তে পারে বলে আশঙ্কা, আর তার জন্য সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে বিজিবি। দাবি করা হচ্ছে, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল নাকি আওয়ামি লিগ ঘনিষ্ঠ। এর আগে ২০১৯ সালের ছাত্র লিগ কমিটিতে তিনি ছিলেন। এদিকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচন পরিচালনা সমন্বয়কারী দলে ছিলেন এই ফয়সাল। এহেন ফয়সালকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী।

ফয়সালকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী।
ফয়সালকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী।

এদিকে ঢাকা পুলিশ জানাচ্ছে, ফয়সাল করিম নাকি বারবার নিজের অবস্থান এবং সিম কার্ড পরিবর্তন করছেন। তাই তাঁর নির্দিষ্ট অবস্থান নির্ধারণ করতে পারছেন না গোয়েন্দারা। ফয়সাল করিমকে ধরতে ইতিমধ্যেই একাধিক অভিযান চালানো হয়েছে। তবে পুলিশ এখনও তাঁকে ধরতে ব্যর্থ। এদিকে যে বাইকে করে এসে হাদির ওপর ফয়সাল গুলি চালিয়েছিলেন বলে অভিযোগ, সেই বাইকের চালকের বিরুদ্ধেও মামলা করা হবে। তবে বাইকচালককে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। সব মিলিয়ে এই মামলায় পুলিশের নজরে ৩-৪ জন সন্দেহভাজন আছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় এই ওসমান হাদি স্লোগান তুলেছিলেন - 'দিল্লি না ঢাকা'। এদিকে গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। একটি আলোচনা সভার সেই পোস্টে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। সেগুলিকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় মানচিত্রে। এদিকে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে 'বৃহত্তর বাংলাদেশ'-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল। এই আবহে হামলার ঘটনায় ভারতের 'র'-এর দিকে আঙুল তুলেছেন হাদির বোন মাহফুজা। এদিকে এনসিপি নেতা সারজিস আলমও ইঙ্গিত দেন, ভারত বিরোধী হওয়াতেই নাকি হামলা হয়েছে হাদির বিরুদ্ধে। এদিকে ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আবার দাবি করেন, 'বিদেশি শক্তি সাময়িকভাবে ইঞ্জিন বিকল করার চেষ্টা করবে।' অবশ্য, শফিকুলের পোস্টে 'বিদেশি শক্তি' বলতে কোন দেশকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ওসমান গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা-৮ আসনের নির্দল প্রার্থী হতে চলেছিলেন আসন্ন নির্বাচনে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাথায় গুলি করা হয় রাস্তাতেই। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে হামলার স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে বন্দুকবাজকে পালাতে দেখা গিয়েছে। এই আবহে হাদিকে গুলি করা ফয়সাল যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে, তার জন্যে সীমান্তে কড়া নদরদারির নির্দেশ দেওয়া হয়েছে।