Bangladesh: ‘আইসিসিকে আমরা বোঝাব', বাংলাদেশের ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে বৈঠক উপদেষ্টা, BCBর, ফের পাঠানো হবে চিঠি?
বাংলাদেশ টি২০ বিশ্বকাপে খেলা নিয়ে পরিস্থিতি কোনদিকে যাচ্ছে? বিসিবিকে পাঠানো আইসিসির চিঠির প্রেক্ষিতে কী প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা?
আইপিএল-এ মুস্তাফিজুর ছাঁটাই কাণ্ডে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। সেদেশের ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলবেনা, সহযোগী আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে তারা খেলতে ইচ্ছুক। সেই ইস্যুতে আইসিসি কোনপথে হাঁটে সেদিকে নজর সকলের। তারই মাঝে বিসিবি জানিয়েছে তারা আইসিসির তরফে প্রত্যুত্তর পেয়েছে। তারপরই বিসিবির কর্তারা বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের সামনে তাঁদের অবস্থান স্পষ্ট করেন।

ইউনুুস সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন ‘ আমাদের জাতির অবমাননার বিনিময়ে, আমাদের ক্রিকেটার, দর্শক, সাংবাদিক…তাঁদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাইনা।’ এরপর তিনি বলেন,'আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেটি পড়ে আমাদের মনে হয়েছে, ভারতে যে প্রচণ্ড নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, তা তারা বুঝতে পারছে না। আমার মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু নয়, জাতীয় অবমাননা ইস্যু। যাইহোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি। যেখানে ভারতের ক্রিকেট বোর্ড নিজেরাই বলছে, কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। তো আমরা ভারতের যে বিগার পিকচার আছে, সাম্প্রদায়িক পরিস্থিতি, সেটা নিয়ে আর কিছু বলতে চাইছি না। বাংলাদেশের ক্রিকটার, দেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আমরা শ্রীলঙ্কায় খেলতে চাই। আমরা আশা করি আমরা এগুলি আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আর আইসিসি আশা করি আমাদের যুক্তিগুলি সহৃদয়তা ও নিরপেক্ষতার সঙ্গে বিবেচনা করে, খেলার সুযোগ করে দেবে।' তিনি বলেন, ‘আমাদের প্রথম স্ট্যান্ড হল, আইসিসিকে বোঝানো, আমাদের যথেষ্ট শক্ত যুক্তি রয়েছে।’ তিনি জানান, আইসিসিকে সবটা বুঝিয়ে বলার পর তাঁরা পরবর্তী সিদ্ধান্ত পরে নেবেন।
এছাড়াও বিসিবির সভাপতি বুলবুল বলেন,' আমরা আইসিসিকে বঝাবো।' তিনি জানান কোথাও দলের সফরের আগে সরকারি ‘অর্ডার’ লাগে, সেই নির্দেশ নিতেই তিনি বৈঠক করেন। বুলবুল বলেন,' আমরা ভ্যালিড রিজন রেইজ করছি। এতগুলো বিশ্বকাপ খেলেছি কখনও এ ধরণের কথা বলিনি।' বুলবুল বলছেন,'আইসিসিকে আমরা বোঝাব।' বুলবুল বলেন, হাইব্রিড বিশ্বকাপ হওয়ার মূল কারণই হল 'সিকিউরিটি'। তিনি বলেন,'আইসিসির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাঁদের জানিয়েছি… তাঁরা আমাদের থেকে জানতে চেয়েছে কী কী ইস্যু? তা আমরা এখন কী কী ইস্যু লিখে পাঠাব।'












