Bangladesh Cricket Controversy: BPL-এ ফিক্সিং করাচ্ছেন BCB ডিরেক্টর, বাংলাদেশে চলছে ক্রিকেট বিক্রির মেলা!

বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক অভিযোগ করেন, ক্রিকেটারদের অ্যাডভান্স দিলেই ফিক্সিং করাতে রাজি করানো যায়। রিয়াসাদের অভিযোগ, সিলেটে বিপিএলের ম্যাচগুলিতে এই ফিক্সিং হয়েছিল। বিপিএলের নোয়াখালি দলের মালিকও নাকি এর সঙ্গে জড়িত।

Published on: Jan 23, 2026 7:50 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টি২০ বিশ্বকাপ 'বয়কট' করছে বাংলাদেশ। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের জন্য নিজেদের দেশের ক্রিকেটকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইউনুস সরকার। এই বাংলাদেশেই আবার চলছে ক্রিকেট বিক্রির মেলা। বাংলাদেশি সাংবাদিক রিয়াসাদ আজিম অভিযোগ করলেন, বিসিবি পরিচালক মুখলেসুর রহমান শামিম নিজেই ফিক্সিং করাচ্ছেন বিপিএলে। ইউটিউবে একটি সাড়ে ১৪ মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ করেছেন তিনি। সেখানে বিসিবি ডিরেক্টরের সঙ্গে ফোনালাপের অডিও ক্লিপ প্রকাশ করেছেন তিনি। রিয়াসাদের অভিযোগ, সিলেটে বিপিএলের ম্যাচগুলিতে এই ফিক্সিং হয়েছিল। বিপিএলের নোয়াখালি দলের মালিকও নাকি এর সঙ্গে জড়িত।

বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক অভিযোগ করেন, ক্রিকেটারদের অ্যাডভান্স দিলেই ফিক্সিং করাতে রাজি করানো যায়।  (ছবিটি প্রতীকী)
বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক অভিযোগ করেন, ক্রিকেটারদের অ্যাডভান্স দিলেই ফিক্সিং করাতে রাজি করানো যায়। (ছবিটি প্রতীকী)

নিজের রিপোর্টে রিয়াসাদ অভিযোগ করেন, ক্রিকেটারদের অ্যাডভান্স দিলেই ফিক্সিং করাতে রাজি করানো যায়। আর সিলেটে 'নূরজাহান গ্র্যান্ড' হোটেলে সব বুকিদের জড়ো করা হয় বিপিএলের সময়। সেই সব জুয়াড়িদের দেখভালের দায়িত্ব নোয়াখালি এক্সপ্রেস চেয়ারম্যান তৌহিদের। এমনকী রাজশাহী প্রিমিয়ার লিগ আয়োজন করে সেখানেও ম্যাচ ফিক্সিং করানোর পরিকল্পনা আছে বিসিবি পরিচালক মুখলেসুরের। এমনকী এর আগের বিপিএলেও ম্যাচ গড়াপেটা করানো হয়েছে বলে অভিযোগ।

এদিকে সাংবাদিকের প্রকাশিত অডিয়োতে অভিযুক্ত মুখলেসুর শামিমকে বলতে শোনা যায়, 'ম্যানেজ করার' জন্য নাকি তিনি নিজের পকেট থেকে বিসিবি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকে পর্যন্ত টাকা দিয়েছেন। এই আবহে ম্যাচ গড়াপেটার সঙ্গে বিসিবি সভাপতি 'বিপ্লবী' বুলবুল নিজেও জড়িত কি না, উঠছে প্রশ্ন। একদিন আগে এই বুলবুল টি২০ বিশ্বকাপ নিয়ে ভারতের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে বলেছিলেন, বিশ্বে নাকি ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, বিসিবির ডিরেক্টররা যে কাজ করছে, তাতে অন্তত বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা কম বাধ্য।

এর আগে সম্প্রতি সিলেট টাইটানসের পদত্যাগী উপদেষ্টা ফাহিম আল চৌধুরী অভিযোগ করেছিলেন, তাঁর দলেরই একজন নাকি ম্যাচ ফিক্সিং করেছিলেন। এর জেরেই নাকি চলতি বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হেরে যায় সিলেট টাইটানস। তিনি অবশ্য কোনও ক্রিকেটারের নাম নেননি। সেই অভিযোগের মাঝেই এবার দাবি করা হল, খোদ বিসিবি পরিচালকই নাকি ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত।