Liton Das on T20 World Cup: জেদে অনড় BCB! বিশ্বকাপ নিয়ে দিশেহারা লিটনরা? ক্যাপ্টেন বলছেন, 'জানিনা কোন দেশে যাব..'

লিটন বলেন,'আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব।

Published on: Jan 20, 2026 8:58 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আইসিসি টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে আসবে না বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দাবিতে যে তাঁরা আনড়, তা আজ ফের জানালেন বাংলাদেশের ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিশ্ব মঞ্চের এই টুর্নামেন্ট এবার ভারতে আয়োজিত হতে চলেছে। সহ আয়োজক দেশ শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের জেদ, তারা শ্রীলঙ্কাতেই খেলবে, ভারতে নয়। দিকে, আইসিসির তরফে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কিছুই জানানো হয়নি। এর মাঝে পড়ে কার্যত এদিন হতাশার সুর শোনা গেল বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন দাসের কণ্ঠে।

The Bangladesh Cricket Board has written to the ICC about their decision to not to travel to India for the T20 World Cup 2026.
The Bangladesh Cricket Board has written to the ICC about their decision to not to travel to India for the T20 World Cup 2026.

আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে সরানো নিয়ে বিতর্কের শুরুটা হয়েছিল। ঘটনার জেরে ফুঁসে ওঠে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তারা জানায় নিরাপত্তার কারণে তারা ভারতে খেলবে না। অন্যদিকে, প্রথমে বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে পাকিস্তান টুর্নামেন্টে খেলার ব্যাপারে পর্যালোচনা করতে পারে, এমন খবর উঠে আসলেও, এই ইস্যুতে পাকিস্তানও বাংলাদেশের পাশে নেই এখন! তারা জানাচ্ছে ভারতে বিশ্বকাপ তারা বয়কট করছে না।

এদিকে, ৭ ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে। তার আগে, আজ, ২০ জানুয়ারি বাংলাদেশের টি২০ অধিনায়ক লিটন দাসকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপের আগে এখন কেমন মানসিক অবস্থা তাঁদের? লিটন বলেন,' যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের…।' উল্লেখ্য, এর আগে, আইসিসির সঙ্গে বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, যে আয়ারল্যান্ডের সঙ্গে যদি গ্রুপ বদল করে নেওয়া যায় বাংলাদেশের। তবে বিসিবির সেই আশায় জল ঢেলে দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট। এরই মাঝে লিটনরা এখনও জানেন না, তাঁরা কোন দেশে খেলবেন, বা আদৌ পরিস্থিতি কোনদিকে যাচ্ছে, সে বিষয়ে। এদিন বাংলাদেশের বিপিএল-র এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লিটন বলেন,'আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলব। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।'

লিটনকে প্রশ্ন করা হয়, তাঁর সঙ্গে কি যোগাযোগ করা হয়েছিল বোর্ডের তরফে? লিটন বলেন,' না।' বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে লিটন কি একতম? উত্তর দেননি লিটন। প্রশ্ন করা হয়, পরিস্থিতি কি আদর্শ? লিটন বলেন,'দেখুন ভাই, অনেক কিছুই জীবনে আদর্শ নয়। কিন্তু সময়ের সঙ্গে চলে এলে ওটাকে গ্রহণ করে নিতে হবে।'