Bangladesh Cricket Update: ‘U-19 দল এখন বিশ্বকাপে’, ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠনের কোন পদক্ষেপ?

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের পক্ষ থেকে নাজমুল কাণ্ডে কী জানানো হল?

Published on: Jan 15, 2026 9:49 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শুরু হয়ে গিয়েছে ২০২৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। শুরুর ম্যাচেই ইউএসএ-র বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারতের সূর্যবংশীরা। এদিকে, আর হাতে গোনা কয়েকদিন পরই ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ টিম। এদিকে, বাংলাদেশ ক্রিকেটের অন্দরে তুলকালাম পরিস্থিতি। সদ্য সেদেশের ক্রিকেটারদের সংগঠন 'কোয়াবে'র কাছে নতি স্বীকার করে বিসিবি তার পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরায়। এর আগে বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে কটাক্ষ করেন নাজমুল। তারপর থেকেই নাজমুলকে বিসিবি থেকে সরানোর দাবি জানায় কোয়াব। দাবি না মানা হলে, ‘সব ধরনের ক্রিকেট বয়কটে’র ডাক ওঠে। এদিন সেদেশের বিপিএল-র বেশ কিছু ম্যাচ স্থগিত হয়ে যায় এর ফলে। এর মাঝেই এবার কোয়াব তার নয়া দাবি নিয়ে সরব।

‘U-19 দল এখন বিশ্বকাপে’, ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠনের কোন পদক্ষেপ? (প্রতীকী ছবি)
‘U-19 দল এখন বিশ্বকাপে’, ভারতের ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠনের কোন পদক্ষেপ? (প্রতীকী ছবি)

‘কোয়াব’-র তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,' বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে।' এদিকে, ১৭ জানুয়ারি, শনিবার, ভারতের বিরুদ্ধে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ২২ গজে নামছে বাংলাদেশের টিম। তার আগে, বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন 'কোয়াব' বলছে,' আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলোর ওপর পড়তে পারে।' সেই জায়গা থেকে কোয়াবের বার্তা,' বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।' উল্লেখ্য, বেশ কিছু বাংলাদেশের মিডিয়া রিপোর্ট দাবি করছে, বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে বাংলাদেশে। তবে এই বিষয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে, বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব বলছে,' বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাঁর পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।'

তবে বাংলাদেশের ক্রিকেটারদের সাফ কথা,'পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি।' তাঁরা বলছেন,'বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।'