Bangladesh Election Latest Update: বাংলাদেশে ভোটের আগেই মাথায় হাত জামাতের, বাতিল একাধিক কট্টরপন্থী প্রার্থীর মনোনয়ন!

বাংলাদেশে সব মিলিয়ে মোট ৯৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে জামাতে ইসলামির অন্তত তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামাত ছাড়াও আরও একাধিক কট্টরপন্থী ইসলামি দলের প্রার্থীদেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Published on: Jan 03, 2026 7:06 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল জামাতে ইসলামি সহ একাধিক ইসলামপন্থী দল। কট্টরপন্থী দলটির একাধিক প্রার্থীর মনোনয়নই বাতিল হয়ে গিয়েছে। যার জেরে বেশ কিছুটা ব্যাকফুটে ইসমালি দলটি। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে সব মিলিয়ে মোট ৯৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে জামাতে ইসলামির অন্তত তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। জামাত ছাড়াও আরও একাধিক কট্টরপন্থী ইসলামি দলের প্রার্থীদেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন বাতিল হয়েছে ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের।

জামাত ছাড়াও আরও একাধিক কট্টরপন্থী ইসলামি দলের প্রার্থীদেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। (AP)
জামাত ছাড়াও আরও একাধিক কট্টরপন্থী ইসলামি দলের প্রার্থীদেরও মনোনয়নপত্র বাতিল হয়েছে। (AP)

জানা গিয়েছে, জামাতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক পদে থাকা এইচএম হামিদুর রহমান আজাদের মনোয়নপত্র বাতিল হয়েছে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে। জানা গিয়েছে, জামাত নেতার বিরুদ্ধে বাংলাদেশ হাইকোর্টে মামলা থাকলেও তা তিনি হলফনামায় প্রকাশ করেননি। তাই তাঁর মনোনয়ন বাতিল হয়।

এদিকে কুমিল্লা-৩ আসনে জামাতে ইসলামি প্রার্থী মহম্মদ ইউসুফ সোহেলের মনোনয়নপত্রও বাতিল করে দেওয়া হয়েছে। এদিকে গাইবান্ধা আসনে জামাতে ইসলামি প্রার্থী মহম্মদ মাজেদুর রহমানের মনোনয়নও বাতিল হয়েছে। তাঁর হলফনামায় পেশা সংক্রান্ত তথ্যে ত্রুটি ছিল বলে জানা গিয়েছে। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুড়িগ্রাম-৩ আসনের জামাত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়ন স্থগিত করা হয়। এছাড়া ইসলামি আন্দোলনের বহু প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে যাচাইপর্বে।

জানা গিয়েছে, ইসলামি আন্দোলনের ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবদুল করিম, কুমিল্লা-৬ আসনে ইসলামি আন্দোলনের মহম্মদ হারুনুর রশিদ, নরসিংদী-২ আসনে মোহসিন আহমেদ, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে হারুন-অর রশিদ, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোয়ার হোসেন সাগর ও টাঙ্গাইল-৪ আসনে আমজাদ হোসেন, নীলফামারী-৩ আসনে মহম্মদ আমজাদ হোসেন সহ মোট ৯ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া খুলানা-৫ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। এদিকে আরও এক কট্টরপন্থী দল খেলাফতে মজলিসেরও ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রংপুর-৩ আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল এবং বরিশাল-৫ আসনে একেএম মাহবুব আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।