Clash in Bangladesh: ফের অশান্তি বাংলাদেশে! ইউনুসের বাসভবন 'যমুনা' মুখী মিছিলে লাঠিচার্জ, আহত বহু সরকারি কর্মী
কী ঘটেছে বাংলাদেশে?
আরও একবার অশান্তির ছবি দেখা গেল বাংলাদেশে। শুক্রবার সেদেশের সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে এক মিছিল ঢাকায় মহম্মদ ইউনুসের সরকারি বাসভবন ‘যমুনা’ মুখী হতেই তার ওপর লাঠিচার্জ করে পুলিশ। দুইপক্ষের সংঘাতে ৬ জন আহত হয়েছেন বলে খবর।

জানা গিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের বাসভবন যমুনার দিকে মিছিল এগোতেই পদক্ষেপ করে বাংলাদেশ পুলিশ। মিছিলে লাঠিচার্জ হয়। এখানেই শেষ নয়। সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে ইউনুসের পুলিশ। এছাড়াও জনতাকে ছত্রভঙ্গ করতে জল কামানের ব্যবহার করা হয়। পরিস্থিতি ক্রমেই তপ্ত হতে থাকে। ঘটনায় ছয়জন সরকারি কর্মচারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন ৩৫ বছরের জয় দাস, ৩২ বছর বয়সী। এছাড়াও ৪৫ বছর বয়সী আব্দুল হান্নান , ৪০ বছর বয়সী আব্দুল আউয়াল , ৩২ বছর বয়সী তন্ময় ৩২, ৬০ বছরের জাকারিয়া ও ৪০ বছরের মহম্মদ সিকান্দার । পূর্বঘোষণা অনুযায়ী ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে একটি মিছিল কর্মসূচি ছিল। মিছিলটি শাহবাগ অতিক্রম করার আগ মুহূর্তে পুলিশ বাধা দেয় বলে খবর।
এদিকে, ১২ ফেব্রুয়ারি রয়েছে বাংলাদেশে ভোট। ভোট ঘিরে স্বভাবতই তপ্ত পরিস্থিতি সেদেশে। এদিকে, তার আগে গত ডিসেম্বর থেকেই তপ্ত বাংলাদেশ। বাংলাদেশে ডিসেম্বর মাসে রাজধানী ঢাকায় দিনেদুপুরে ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুত ঘিরে তপ্ত হয় বাংলাদেশ। ঘটনার পর থেকে সেদেশে দীপু দাস সহ একাধিক জনকে নৃশংসভাবে খুন করে জনতা। জনতা সন্ত্রাস ঘিরে তপ্ত হতে থাকে বাংলাদেশ। এদিকে, হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে এখনও পাকড়াও করে উঠতে পারেনি ইউনুসের প্রশাসন। এদিকে এদিন, জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনা অভিমুখে মিছিল করে ইনকিলাব মঞ্চ। তাদের ছত্রভঙ্গ করতেও জলকামান ব্যবহার করে পুলিশ। ব্যবহার হয় টিয়ার গ্যাস। আহত হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে, হাদির পরিবারকে তাবড় জায়গায় ফ্ল্যাট ও হাদির দাদাকে বিদেশে চাকরি দিয়েছে ইউনুস সরকার। অন্যদিকে, হাদির খুনে অভিযুক্তকে ধরার দাবি সহ একাধিক দাবি নিয়ে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে ইলকিলাব মঞ্চ। এরহই মাঝে ভোট আসতে যখন আর হাতে গোনা দিন বাকি, ঠিক তখনই নতুন করে ঢাকার রাস্তায় অশান্তির ছবি দেখা গেল।
E-Paper











