আসছে ৫ অগস্ট! হাসিনার দেশ ছাড়ার দিনে বাংলাদেশ জুড়ে কী ঘটতে চলেছে? বড় ঘোষণা ইউনুস সরকারের

৫ অগস্টকে কীভাবে পালন করতে চলেছে বাংলাদেশ? জানাল ইউনুস সরকার।

Published on: Jun 19, 2025 6:13 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ছাত্র-জনতা অভ্যুত্থানে গত বছরের ৫ অগস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশত্যাগের সেই দিনটিকে এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালন করতে চলেছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারেক তরফে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি সরকারের সিদ্ধান্তের এই বিষয়টি জানিয়েছেন। জানানো হয়, সেই দিনটি বাংলাদেশে সাধারণ ছুটির দিবস হিসাবে পালিত হবে।

মহম্মদ ইউনুস ও শেখ হাসিনা।
মহম্মদ ইউনুস ও শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ৫ অগস্টের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ নিয়ে মুখ খোলেন। সংস্কৃতি উপদেষ্টা বলেন, প্রতিবছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। ৫ আগস্ট ছুটি ঘোষণা করা হবে। ফারুকি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। এটি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

( শ্রীনগর-কাটরা বন্দে ভারতে চড়ে বৈষ্ণোদেবী যাত্রা ফারুক আবদুল্লাহর, বললেন, 'মাতা নে বুলায়া হ্যায়')

( জুন মাসেই বৃষ সহ বহু রাশির ভাগ্যে সোনার চমক! আসছে গজকেশরী যোগ, কবে শুরু ভালো সময়?)

( দণ্ডনায়ক শনি ঘোরাবেন খেলা! এই একটি রাশির ভাগ্যে টাকা, সুখের ফোয়ারা, লাকি কারা?)

এই বিপুল কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য কী?

জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করে এই বিপুল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের ইউনুস সরকার। সরকারের তরফে সংস্কৃতি উপদেষ্টা বলেন,'আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে, জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতিটাকে ফিরিয়ে আনা।' তিনি জানান, এই উদ্দেশ্য সাধনের জন্য,' কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে।' বিষয়টি নিয়ে সোমবারই বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও বিস্তারিত জানাবে বলে জানিয়েছেন তিনি। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আজকের বৈঠকে নয়জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এদিকে, বাংলাদেশের মিডিয়ার ক্ষেত্রটি নিয়েও যে পদক্ষেপের পথে রয়েছে ইউনুস সরকার, তাও উঠে আসে এদিনের প্রেস ব্রিফিং-এ। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে একটা কমিটি হয়েছে, বলেও এদিন জানানো হয়। এছাড়াও শফিকুল আলম বলেন, জুলাই সনদ ঘোষণার জন্য একটি কমিটি হয়েছে। বৃহস্পতিবার জানানো হয়েছে, দ্রুত জুলাই সনদ তৈরির জন্য কমিটি শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে।