Bangladesh Govt on Trade with India: যতই বয়কটের ডাক উঠুক, ভারত-বাংলাদেশ বাণিজ্য ভালোই চলছে, জানাল ইউনুসের সরকার

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, 'ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনও প্রভাব পড়েছে কিনা সেটা দেখছি।' এছাড়া তিনি দাবি করেন, আইপিএল ইস্যুর জেরে কোনও নেতিবাচক প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়েনি।

Published on: Jan 12, 2026 3:08 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বয়কটের ডাক উঠেছিল বাংলাদেশে। এরই মাঝে আবার আইপিএল থেকে মুস্তাফিজুর বাদ পড়া নিয়ে বিতর্ক শুরু হয়। বাংলাদেশ এরই মধ্যে ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এত কিছুর মধ্যেও ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য না চলছে ভালো ভআবেই। এমনই দাবি করলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, 'ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এটার কোনও প্রভাব পড়েছে কিনা সেটা দেখছি।' এরপর আইপিএল ইস্যুর জেরে ভারত-বাংলাদেশ বাণিজ্যে প্রভাব পড়েছে কি না প্রশ্ন করা হলে তিনি বলে, এর জেরে কোনও নেতিবাচক প্রভাব দুই দেশের বাণিজ্যে পড়েনি।

যতই বয়কটের ডাক উঠুক, ভারত-বাংলাদেশ বাণিজ্য ভালোই চলছে, জানাল ইউনুসের সরকার
যতই বয়কটের ডাক উঠুক, ভারত-বাংলাদেশ বাণিজ্য ভালোই চলছে, জানাল ইউনুসের সরকার

বশিরউদ্দিন বলেন, 'আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব আমরা দেখছি না। ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা দেশ নির্দিষ্ট কোনও দ্বিপক্ষীয় সিদ্ধান্ত নিই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।'

এরপরে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, 'দৈনন্দিন যেসব ঘটনা, এগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে, গত মে মাসে বাংলাদেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের রপ্তানি কমেছে। কিন্তু আমরা সে ধরনের পাল্টা পদক্ষেপ নিইনি।' এদিকে ভারতে পাট রফতানি বন্ধের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'সেটি আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য করা হয়েছে। অন্য দেশের ক্ষতি করার জন্য কিছু করা হয়নি। আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেওয়া। আরেকটি দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনও করা হয়নি।'

এর আগে হাদি প্রেমীরা ইউনুস সরকারকে হুমকি দিয়েছে যাতে ভারতীয়দের ওয়ার্ক পার্মিট না দেওয়া হয়। রব উঠেছে ভারতীয় পণ্য বয়কট করার। তবে বাস্তবে ভারত ছাড়া যে বাংলাদেশের চলবে না, তা ক্রমেই আরও স্পষ্ট হচ্ছে। কয়েকদিন আগেই দেশের ঘরোয়া বাজারে পেঁয়াজের অগ্নিমূল্যে জল ঢালতে ভারত থেকে পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। তারপর আবার ভারতের থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের একসপ্তাহের মধ্যেই ফের একবার ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল ইউনুসের সরকার। এরপর ভারত থেকে ১.৮ লাখ টন ডিজেল কেনারও সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।