Bangladesh in ICC T20 WC: ICC-র নামে মিথ্যাচার ইউনুসের উপদেষ্টার, আসিফ নজরুলের পর্দা ফাঁস করল BCB

সাম্প্রতিক সময়ে আইপিএল ইস্যুতে ভারত বিরোধী অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য ভারতে যেতে অস্বীকার করেছে বিসিবি।

Published on: Jan 13, 2026 12:52 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে আপত্তি রয়েছে বাংলাদেশের। এই নিয়ে নির্দেশ দিয়েছেন ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং। আইসিসির নামে তিনিই ভুয়ো কথা দাবি করলেন। যা নিয়ে পরে পালটা বিবৃতি জারি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আইপিএল ইস্যুতে ভারত বিরোধী অবস্থান নিয়েছেন আসিফ নজরুল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে আইসিসি টি২০ বিশ্বকাপের জন্য ভারতে যেতে অস্বীকার করেছে বিসিবি।

আসিফ নজরুল অভিযোগ করেছেন, আইসিসি নাকি বলেছে যে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে তাতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বাড়বে।
আসিফ নজরুল অভিযোগ করেছেন, আইসিসি নাকি বলেছে যে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে তাতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বাড়বে।

এই আসিফ নজরুল অভিযোগ করেছেন, আইসিসি নাকি বলেছে যে বাংলাদেশ দলে মুস্তাফিজুর রহমান থাকলে তাতে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি বাড়বে। এছাড়া বাংলাদেশের সমর্থকরা দলীয় জার্সি পরে ঘুরলেও ঝুঁকি বাড়বে। এছাড়া বাংলাদেশের আসন্ন নির্বাচনও ঝুঁকির একটি কারণ। যদিও পরবর্তীতে বিসিবি দাবি করে, উপদেষ্টার উল্লেখ করা বিষয়গুলি আইসিসির সরকারি বক্তব্য নয়, এটা অভ্যন্তরীণ আলোচনার অংশ মাত্র। আইসিসি সরাসরি আনুষ্ঠানিক ভাবে এই ধরনের কোনও কথা বলেনি।

আসিফ নজরুল বলেছিলেন, 'আইসিসি যদি আশা করে আমরা সেরা বোলারকে বাদ দেব, সমর্থকরা জার্সি পরবে না এবং নির্বাচনের তারিখ পেছাব, তবে তা অবাস্তব প্রত্যাশা। ভারতে ক্রিকেট খেলা যে অসম্ভব হয়ে পড়েছে, তা মুস্তাফিজ ইস্যু ও আইসিসির চিঠিতে প্রমাণিত।' এই নিয়ে পরবর্তীতে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক জবাব নয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদারও পরে ফেসবুক পোস্টে লেখেন, 'ক্রীড়া উপদেষ্টা যে চিঠির কথা বলেছেন, সেটি ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় নোট মাত্র। এটি ভেন্যু পরিবর্তনের অনুরোধে আইসিসির পাঠানো সরাসরি কোনও জবাব নয়।'

এদিকে সম্প্রতি বিসিবি সভাপতিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, যদি কলকাতার পরিবর্তে চেন্নাই বা হায়দরাবাদে ম্যাচ সরানো হয়, তাহলে কি ভারতে খেলতে রাজি হবে বাংলাদেশ? সেই প্রশ্নের জবাবে বাংলাদেশ বোর্ডের সভাপতি বলেন, 'ভারতের অন্য ভেন্যু ভারতই। তো ভেন্যু বলে কোনও কথা নেই। তবে আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের বিষয়ে আমরা এখনই সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের নির্দেশের (ভিত্তিতে সিদ্ধান্ত নেব)। সরকারের সঙ্গে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।' তবে যত সময় যাচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে, বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে আসতে হবে সেই ভারতেই।