Bangladesh in ICC T20 WC: ICC-ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরে ফের বিশ্বকাপ খেলতে চেয়ে চিঠি BCB-র
ফের একবার বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আইসিসিকে চিঠি লিখল বিসিবি। আবার এই ইস্যুতে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বাংলাদেশ। তবে এই চিঠি পাঠানোর আগেই আইসিসির বিরুদ্ধে অন্যায্য হওয়ার অভিযোগ তোলে বাংলাদেশ। ভারতকেও তোপ দাগে বিসিবি সভাপতি এবং ইউনুস সরকরের ক্রীড়া উপদেষ্টা।
আইসিসির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছিলেন বিসিবি প্রধান বুলবুল। তিনি তো এও দাবি করেছেন, বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা কমে গিয়েছে। এর পরেও ফের আইসিসিকে চিঠি দিল বিসিবি। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে খেলতে না গেলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়বে। এই আবহে বাংলাদেশও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিশ্বকাপে না খেলার। এরপরও ফের একবার বিশ্বকাপের ভেন্যু বদলের দাবিতে আইসিসিকে চিঠি লিখল বিসিবি। আবার এই ইস্যুতে স্বাধীন কমিটির হস্তক্ষেপ চায় বাংলাদেশ। তবে এই চিঠি পাঠানোর আগেই আইসিসির বিরুদ্ধে অন্যায্য হওয়ার অভিযোগ তোলে বাংলাদেশ। ভারতকেও তোপ দাগে বিসিবি সভাপতি এবং ইউনুস সরকরের ক্রীড়া উপদেষ্টা।

বিসিবির ইমেলে দাবি করা হয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবির বিষয়টি যেন আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানো হয়। বিসিবির আশা, তাদের অনুরোধে সাড়া দিয়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের দাবিটি ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠাবে। তবে আইসিসি এই নিয়ে আর কিছুই বলেনি বিসিবিকে। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বক্তব্য, তাঁরা বিশ্বকাপ খেলার জন্য তৈরি আছেন। তবে নিজেদের ম্যাচগুলো বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায়। যদিও শ্রীলঙ্কা নিজেরাই চায় না বাংলাদেশ তাদের দেশে গিয়ে খেলুক। এই আবহে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের বিপক্ষেই ভোট দিয়েছে শ্রীলঙ্কা। তাও নিজেদের পুরনো অবস্থানেই অনড় বাংলাদেশ।
উল্লেখ্য, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। এই সিদ্ধান্তে চরম অপমানিত হয়েছিল বাংলাদেশ। এর জেরে বাংলাদেশের ক্রিকেট মহল থেকে শুরু করে সাধারণ মানুষ দাবি তুলেছিল, টি২০ বিশ্বকাপে যেন বাংলাদেশ দল ভারতে খেলতে না যায়। সেই পরিস্থিতিতে ভারত খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠিও লেখে বাংলাদেশ। তবে দীর্ঘদিন ধরে আলোচনার পরে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না। তাদের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না। বিসিবি এখনও দাবি করে যাচ্ছে, তারা বিশ্বকাপ খেলার জন্য চেষ্টা চালিয়ে যাবে। যদিও তাদের বক্তব্যে সেই সবের কোনও প্রতিফলন নেই।
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ। ৮ মার্চ টুর্মামেন্টের ফাইনাল। টুর্নামেন্টে গ্রুপ সি-তে ছিল বাংলাদেশ। তাদের গ্রুপ পরবের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায়, একটি মুম্বইতে। বিশ্বকাপ শুরুর দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেনেই ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। আর নেপালের বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারি মুম্বইতে খেলার কথা ছিল বাংলাদেশের। এখন বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ সি-তে স্থান পেতে পারে স্কটল্যান্ড।
E-Paper











