Bangladesh Update: ধানমণ্ডির ৩২ নম্বরের অবশিষ্ট ধ্বংসাবশেষ ভাঙতে নিয়ে যাওয়া হচ্ছিল বুলডোজার, রুখল বাংলাদেশ সেনা

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার গুঁড়িয়ে দিয়েছিল ৩২ নম্বরের বাড়িটি। তারও আগে গত বছরের ৫ অগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

Published on: Nov 17, 2025 1:13 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা। এই আবহে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত মুজিবের বাসভবনের অবশিষ্ট ধ্বংসাবশেষ ভাঙতে ২টো বুলডোজার নিয়ে যাচ্ছিল হাসিনা বিরোধী আন্দোলনকারীরা। তবে তাদের ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে দেওয়া হল না। সেনা সেই সব বিক্ষোভকারীদের রুখে দেয়। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার গুঁড়িয়ে দিয়েছিল ৩২ নম্বরের বাড়িটি। তারও আগে গত বছরের ৫ অগস্ট আওয়ামি লিগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা।

বুলডোজার নিয়ে বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে দিল না বাংলাদেশি সেনা (ANI Video Grab)
বুলডোজার নিয়ে বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে দিল না বাংলাদেশি সেনা (ANI Video Grab)

এদিকে হাসিনার রায় ঘোষণা ঘিরে বাংলাদেশ জুড়ে মোতায়েন রয়েছে সেনা, বিজিবি, ব়্যাব। তবে গত পরশু থেকেই বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রাতে ঢাকায় ইউনুসের উপদেষ্টার বাড়ির সামনে ফাটল ককটেল বোমা। রিপোর্ট অনুযায়ী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং জলসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যদি তাতে কেউ হতাহত হননি। মোট দুটি ককটের ফাটানো হয়েছিল রিজওয়ানার বাড়ির সামনে। এই ঘটনা আবার সিসিটিভিতেও ধরা পড়েছে। তাতে দেখা গিয়েছে, একাধিক দুষ্কৃতী এসে রিজওয়ানার বাড়ির সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরতে পারেনি। যদিও পুলিশ এই ধরনের ঘটনায় হামলাকারীকে দেখামাত্র গুলি করার ঘোষণা করা হচ্ছে। তবে এই নির্দেশিকার পর থেকেই অভিযোগ উঠেছে, আদতে আওয়ামি লিগের কর্মীদের মারতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

এর আগে ১৬ নভেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ ঢাকার কারওয়ানবাজারেও দুটো ককটেল ফাটানো হয়। এছাড়া বাংলামোটর এলাকায় জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটেছিল গতকাল। রাত ৯টা ৩০ মিনিটে সেই বিস্ফোরণ ঘটেছিল। এর আগে সকালে নিউ ইস্কাটন রোডেও সকাল ৮টা ৪৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটেছে। এর আগে ১৫ নভেম্বরও ঢাকায় অন্তত ৬টি ককটেল বিস্ফোরণ ঘটেছিল।

১৫ নভেম্বর ঢাকায় প্রথম বিস্ফোরণটি ঘটে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মিরপুরের বিআরটিসি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) অফিসের কাছে। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি ককটেল বিস্ফোরণের খবর মেলে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাওঁয়ের এডিবি ভবনের সামনে একটি বিস্ফোরণ হয়। তারপর রাত সাড়ে ১০টার দিকে আইডিবি ভবনের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে আরেকটি ককটেল ফাটানো হয়। সর্বশেষ রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটে। এর মাঝেও শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে পুলিশি প্রস্তুতি তুঙ্গে। যদিও এই সব বিস্ফোণের সঙ্গে যুক্ত কাউকেই পুলিশ আটক করতে পারেনি।

News/News/Bangladesh Update: ধানমণ্ডির ৩২ নম্বরের অবশিষ্ট ধ্বংসাবশেষ ভাঙতে নিয়ে যাওয়া হচ্ছিল বুলডোজার, রুখল বাংলাদেশ সেনা