Bangladesh Latest Update: ওসমান হাদির ওপর হামলাতেও 'ভারতের কথা' মনে পড়ল বাংলাদেশের সারজিস আলমের

সারজিস আলমের অভিযোগ, 'কিছু অনুপ্রবেশকারী' নাকি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। সারজিস বলেন, 'শরিফ ওসমান হাদি অভ্যুত্থানের আগে থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের বুক চিতিয়ে কথা বলে এসেছে। বিগত কয়েক মাসে এই বাংলাদেশে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে এমন অনেক মানুষকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে।

Published on: Dec 13, 2025 1:25 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের 'জুলাই বিপ্লবী' থেকে নেতা হয়ে ওঠা ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করে হত্যার চেষ্টা করা হয়। সেই ঘটনায় এবার মুখ খুললেন এনসিপির অন্যতম 'মুখ' সারজিস আলম। তাঁর অভিযোগ, 'কিছু অনুপ্রবেশকারী' নাকি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে। সারজিস বলেন, 'শরিফ ওসমান হাদি অভ্যুত্থানের আগে থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের বুক চিতিয়ে কথা বলে এসেছে। বিগত কয়েক মাসে এই বাংলাদেশে বিভিন্ন পরিচয়ে সীমান্ত দিয়ে এমন অনেক মানুষকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। যাদেরকে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পাঠানো হয়েছে। কারণ তারা জানে যারা জুলাইয়ে রক্ত দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আবার বাংলাদেশে সংকট আসলে তারা এক হয়ে যাবে।'

সারজিস আলমের অভিযোগ, 'কিছু অনুপ্রবেশকারী' নাকি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে।
সারজিস আলমের অভিযোগ, 'কিছু অনুপ্রবেশকারী' নাকি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে।

সারজিস বলেন, 'এই বুলেট শুধু শরিফ ওসমান হাদীর মাথায় নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্ট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান- সেই অভ্যুত্থানের বুকে করা হয়েছে। এই বুলেট শুধু শরীফ ওসমান হাদির মাথায় নয়। এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে অভ্যুত্থান তার বুকে করা হয়েছে। ওসমান হাদিকে গুলি করা একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয়। বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে, যারা নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিকে বানচাল করতে চাচ্ছে দেশে ও দেশের বাইরে ওই এজেন্টদের এটা একটা খেলা। আর হাদিকে গুলি করার মধ্য দিয়ে এই খেলা তারা শুরু করলো। আগামীতে আমরা ঐক্যবদ্ধ না থাকলে আমরা যে পথে চলছি সেই পথ থেকে বিপথে যাওয়ার সম্ভবনা আছে।'

এনসিপি নেতা আরও বলেন, 'আমাদের সামনে শুধু নির্বাচনী লড়াই নয়, আমাদের সামনে বাংলাদেশকে রক্ষা করার লড়াই। আমাদের সামনে শুধু ভোটের লড়াই নয়, যারা বাংলাদেশকে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই। আওয়ামী সন্ত্রাসী যারা ছিলো তাদের গ্রেপ্তারের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। তাদের সঙ্গে ইন্টারনাল আপোষ করে, ইন্টারনাল প্রটেকশন দিয়ে এই বাংলাদেশে আগামীতে কোনো কিছু সুষ্ঠুভাবে হতে পারে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করছি, সারা দেশে সাড়াশি অভিযান চালাতে হবে। খুনি সন্ত্রাসী তাদের দোসর এবং বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে, যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, অগ্রযাত্রা থামাতে চায়, যাদের স্বার্থ বাংলাদেশের স্বার্থের সঙ্গে মিলছে না তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সবাইকে বলি লুতুপুতু করে আগামীর বাংলাদেশে খুনিদের আশ্রয় দিয়ে কখনোই শান্তি ফেরানো সম্ভব নয়। দিনে এক কথা, রাতে এক কথা, এই যদি হয় অবস্থা তাহলে আগামীতে কখনোই সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না।'