B'desh Muhammad Yunus Govt Latest Update: বাংলাদেশে ইউনুসের সরকার থেকে আজ পদত্যাগ করছেন ২ উপদেষ্টা, কিন্তু কেন?

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম। তবে এনসিপি গঠনের সময় তিনি সরকার থেকে পদত্যাগ করেছিলেন। তবে আসিফ এবং মাহফুজ তখন পদত্যাগ করে এনসিপিতে যোগ দেননি। তা নিয়ে বিএনপির আপত্তি ছিল।

Published on: Dec 10, 2025 9:41 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে চলেছেন। উল্লেখ্য, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা পদে আছেন। এবং স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা পদে আছেন আসিফ মাহমুদ। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আজ নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলাদেশের নির্বাচন ঘোষণা করা হবে। আর তার আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন। এই দুই উপদেষ্টা এনসিপিতে যোগ দিতে পারেন এরপর।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে চলেছেন। (Whatsapp)
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ পদত্যাগ করতে চলেছেন। (Whatsapp)

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম। তবে এনসিপি গঠনের সময় তিনি সরকার থেকে পদত্যাগ করেছিলেন। তবে আসিফ এবং মাহফুজ তখন পদত্যাগ করে এনসিপিতে যোগ দেননি। তা নিয়ে বিএনপির আপত্তি ছিল। তবে তাও নিজেদের পদে বহাল থেকেছিলেন এই দুই ছাত্রনেতা। এর আগে নাকি গত সেপ্টেম্বরেও এই দুই ছাত্রনেতাকে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছিল সরকারেরই তরফ থেকে। তবে তাঁরা 'আরও সময়' চেয়েছিলেন। পরে নভেম্বরেও তাঁদের পদত্যাগ করতে বলা হয়েছিল। এদিকে মাহফুজ আলম আবার এই সরকারের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই ক্ষেত্রে তিনি নিজে নির্বাচনে লড়বেন না বলে জানিয়েছিলেন। এই কারণে মাহফুজের পদত্যাগ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও উপদেষ্টামণ্ডলীর অধিকাংশ উপদেষ্টারই মত, নির্বাচনে লড়াই করুন না করুন, নির্বাচন ঘোষণার পরে দুই ছাত্রনেতার উপদেষ্টা পদে বহাল থাকা ঠিক হবে না।

এদিকে এই দুই ছাত্রনেতার পদত্যাগের পরে তিনটি মন্ত্রকের পদ ফাঁকা হবে। এই আবহে উপদেষ্টা হিসেবে নতুন কাউকে যোগ করা হবে কি না, নাকি বর্তমান উপদেষ্টাদেরই বাড়তি দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে চর্চা চলছে। এই আবহে রিপোর্টে দাবি করা হয়েছে, উপদেষ্টা আদিলুর রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় দেওয়া হতে পারে। তবে তিনি নাকি এই মন্ত্রকের দায়িত্ব নিতে আগ্রহী নন। আসিফের সময় এই মন্ত্রকে নানা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। এই আবহে তাঁর আশঙ্কা, আগের অনিয়মের দায় তাঁর ঘাড়ে চাপতে পারে। এছাড়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে।