Bangladesh President Resignation Post: বাংলাদেশের রাষ্ট্রপতির আচমকা পদত্যাগ পোস্ট ফেসবুকে! কী জানালেন চুপ্পু?

রিপোর্ট অনুযায়ী, ২ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ 'রেজিগনেশন' লিখে পোস্ট করা হয়েছিল রাষ্ট্রপতির পেজ থেকে। তবে পোস্টটি 'ফ্রেন্ডস অনলি' ছিল। তাই সবাই পোস্টটি দেখতে পারেনি।

Published on: Dec 03, 2025 11:42 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক পেজে আচমকাই পদত্যাগ পোস্ট করা হয়। যা ঘিরে বাংলাদেশে শুরু হয় জল্পনা। এরপরই আরও একটি পোস্ট করা হয় সেই পেজে। তাতে বলা হয়, পেজটি হ্যাক করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২ ডিসেম্বর সন্ধ্যা নাগাদ 'রেজিগনেশন' লিখে পোস্ট করা হয়েছিল রাষ্ট্রপতির পেজ থেকে। তবে পোস্টটি 'ফ্রেন্ডস অনলি' ছিল। তাই সবাই পোস্টটি দেখতে পারেনি।

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক পেজে আচমকাই পদত্যাগ পোস্ট করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক পেজে আচমকাই পদত্যাগ পোস্ট করা হয়।

এদিকে গতকালই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছিলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। তাঁর দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যদি সেই নির্দেশিকায় সই করেন, তবে সেটা নাকি 'অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনে শেষ পেরেক' হবে। নাহিদ বলেছিলেন, 'যদি প্রেসিডেন্ট চুপ্পু এই আদেশ দেন, তার কোনও ধরনের রাজনৈতিক বৈধতা নেই, এমনকি আইনি, সাংবিধানিক বৈধতাও নেই।'

আর এর পরে সন্ধ্যা নাগাদ 'পদত্যাগ পোস্ট' করা হয় সাহাবুদ্দিনের এফবি পেজে। পরে দাবি করা হয়, পেজটি হ্যাক করা হয়েছে। এদিকে কয়েক সপ্তাহ আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল, সাহাবুদ্দিন দেশত্যাগ করতে পারেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারেন ইউনুস নিজে। রিপোর্টে সেই সময় দাবি করা হয়েছিল, বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি এবং ইসলামপন্থী দলগুলিকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করে নিজে রাষ্ট্রপতি হতে চাইছেন ইউনুস। অবশ্য, সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরাতে গত ১৫ মাস ধরে বেশ কয়েকবার ইউনুস চেষ্টা করেছেন। তবে বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। এমপি-রা ভোট দিয়ে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন। কিন্তু বর্তমানে পার্লামেন্ট নেই। অবশ্য, বাংলাদেশের অনেক বিশ্লেষক এবং আওয়ামি লিগের অভিযোগ, ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারও বেআইনি।

News/News/Bangladesh President Resignation Post: বাংলাদেশের রাষ্ট্রপতির আচমকা পদত্যাগ পোস্ট ফেসবুকে! কী জানালেন চুপ্পু?