Bangladesh Cricket T20: বাংলাদেশের টি২০ বিশ্বকাপ জটে নয়া মোড়! ICCর সঙ্গে চর্চায় BCBর এবার নতুন ইঙ্গিত কী? এল রিপোর্ট

এবার গ্রুপ-ই পাল্টে ফেলতে চাইছে বাংলাদেশ! টি২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের জট অব্যাহত।

Published on: Jan 17, 2026 8:43 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আজ ১৭ জানুয়ারি, এদিকে, আইসিসি টি২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬ শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি। এমন এক সময়কালে এখনও স্পষ্ট নয়, এই টুর্নামেন্টে বাংলাদেশের টিমের খেলা কোথায় হতে চলেছে। বিশ্বকাপে বাংলাদেশের খেলা ঘিরে জট অব্যাহত। মুস্তাফিজুর ইস্যুতে আগেই বাংলাদেশ জানিয়েছে, তাদের টিম নিরাপত্তার নিরিখে ভারতে এই বিশ্বকাপ খেলবে না। তবে ভারতের সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় তারা খেলবে। এই পরিস্থিতিতে, 'আইসিসি'র সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ‘বিসিবি’র আলোচনা জারি রয়েছে। সেই আলোচনা পর্বেই এবার বিসিবির তরফে নয়া আর্জি রাখা হয়েছে বলে খবর।

বাংলাদেশের T20 WC জটে নয়া মোড়! ICCর সঙ্গে চর্চায় BCBর এবার আর্জি, বলছে রিপোর্ট (AFP)
বাংলাদেশের T20 WC জটে নয়া মোড়! ICCর সঙ্গে চর্চায় BCBর এবার আর্জি, বলছে রিপোর্ট (AFP)

বাংলাদেশ এখনও ভারতে না খেলার অবস্থানেই অনড়।‘এনডিটিভি’র খবর অনুযায়ী, সেই জায়গা থেকে বাংলাদেশ শ্রীলঙ্কার খেলতে চেয়ে, নিজেদের গ্রুপ, অস্ট্রেলিয়ার সঙ্গে পাল্টে নেওয়া যায় কি না, সেই বিষয়টি আইসিসির কাছে তুলে ধরেছে বিসিবি। এদিকে, টি২০ বিশ্বকাপ ২০২৬-র যে গ্রুপগুলি রয়েছে, তাতে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ বি-তে। তাদের সঙ্গে গ্রুপ পর্যায়ে খেলা হবে, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমানের। আর বাংলাদেশ বর্তমানে আছে গ্রুপ সি-তে। বাংলাদেশ গ্রুপ পর্যায়ে খেলবে ওয়েস্টইন্ডিজ, নেপাল, ইতালি, ইংল্যান্ডের সঙ্গে। আয়ারল্যান্ডের ম্যাচগুলি রয়েছে শ্রীলঙ্কায়। আর বাংলাদেশের ম্যাচগুলি বর্তমানে রয়েছে, কলকাতা, মুম্বইয়ের মতো জায়গায়। তবে বাংলাদেশ খেলতে চায়না ভারতে, তারা চায় শ্রীলঙ্কায় খেলতে।

এদিকে, বেশ কিছু রিপোর্ট দাবি করে, আইসিসির সঙ্গে বিসিবির মিটিংর জন্য আইসিসির এক সদস্যকে বাংলাদেশ যেতে ভিসা দেয়নি ইউনুস সরকারের ঢাকা। ফলত আইসিসি সদস্য গৌরব সাক্সেনা বাংলাদেশের ভিসা না পাওয়ায় সেখানে পৌঁছতে পারেননি। এই পরিস্থিতি এই বৈঠক হয়েছে। আর সেখানেই এমন গ্রুপ পাল্টানোর বার্তা দিয়ে ইঙ্গিত স্পষ্ট করেছে ঢাকা। বিসিবি আবারও আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। নিরাপত্তা ইস্যুতে চেনা সুরেই ফের কথা বলেছে বাংলাদেশ। আইসিসি সব শুনেছে। এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত স্পষ্ট করেনি।

আইসিসির পক্ষ থেকে একজন সদস্য অনুপস্থিত থাকলেও, বৈঠকে বিসিবির রক্ষ থেকে ছিলেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আইসিসি সব শুনলেও, আইসিসি সভাপতি জয় শাহের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্ত জানাবে বলে জানানো হয়েছে। এমন তথ্য উঠছে রিপোর্টে।