Bangladeshi & Pakistanis in UK: বাংলাদেশ ও পাকিস্তানের পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো, কেন?

ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকসের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাংলাদেশি এবং পাকিস্তানি পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না নতুন করে।

Published on: Dec 05, 2025 7:25 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশ এবং পাকিস্তানের পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না ব্রিটেনের বহু বিশ্ববিদ্যালয়। এমনই দাবি করা হল ব্রিটিশ সংবাদপত্র 'ফিন্যান্সিয়াল টাইমস'-এর রিপোর্টে। সেই প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের অন্তত ৯টি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার এই দুই দেশের পড়ুয়াদের ভর্তির আবেদন বাতিল ও স্থগিত করছে। উল্লেখ্য, সাম্প্রতিককালে ব্রিটেনের অভিবাসন নীতি আরও কঠোর করা হয়েছে। এদিকে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ব্রিটেনে যাওয়া পড়ুয়ারা ভিসার অপব্যবহার করে থাকে বলে অপবাদ। এহেন উদ্বেগ থেকেই বাংলাদেশ এবং পাকিস্তানি পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না ব্রিটেনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলাদেশ এবং পাকিস্তানের পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না ব্রিটেনের বহু বিশ্ববিদ্যালয়। (REUTERS)
বাংলাদেশ এবং পাকিস্তানের পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না ব্রিটেনের বহু বিশ্ববিদ্যালয়। (REUTERS)

রিপোর্ট অনুযায়ী, ইউনিভার্সিটি অফ চেস্টার, ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটন, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, অক্সফোর্ড ব্রুকস, বিপিপি ইউনিভার্সিটি লন্ডনের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাংলাদেশি এবং পাকিস্তানি পড়ুয়াদের ভর্তি নিচ্ছে না নতুন করে।

এদিকে প্রতিবেদনে বলা হয়েছে, চলচি বছরে গত সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনে বাংলাদেশি পড়ুয়াদের ভিসার আবেদন বাতিলের হার ২২ শতাংশ। এদিকে পকিস্তানি পড়ুয়াদের ভিসা আবেদন বাতিলের হার ১৮ শতাংশ। বছরের প্রথম ৯ মাসে ব্রিটেনের তরফ থেকে মোট ২৩ হাজার পড়ুয়ার ভিসার আবেদন বাতিল করা হয়েছে। এর মধ্যে থেকে প্রায় আর্ধেক আবেদনই বাংলাদেশি এবং পাকিস্তানি পড়ুয়াদের। এদিকে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের আশ্রয় প্রার্থনার আবেদনও বেড়েছে। অভিযোগ উঠছে, পাকিস্তান এবং বাংলাদেশি পুয়ারা স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে গিয়ে তাদের নির্দিষ্ট কোর্স শেষ না করে আশ্রয় প্রার্থনার আবেদন জানাচ্ছে। এই আবহে সম্প্রতি ব্রিটিশ সীমান্ত নিরাপত্তা মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা বলেছিলেন, 'ভিসা পাওয়া মানেই ব্রিটেনে স্থায়ী ভাবে বসবাসের ছাড়পত্র নয়।'

এদিকে সাম্প্রতিক সময় বহু বাংলাদেশি এবং পাকিস্তানি ইসলামপন্থী তরুণদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ব্রিটিশ নাবালিকাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করতে গিয়ে তারা ধরা পড়েছে। ব্রিটেনে ইসলামপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে ইলন মাস্ক পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সম্প্রতি। এমনকী লন্ডনেও বিশাল মিছিল হয়েছিল এই ইস্যুতে। সব মিলিয়ে ক্রমেই বাংলাদেশি এবং পাকিস্তানিদের প্রতি ব্রিটেনে নেতিবাচক মনোভাব আরও দৃঢ় হচ্ছে।