Bangladeshi Dr Pran Gopal Dutta: বিখ্যাত বাংলাদেশি চিকিৎসক প্রাণ গোপাল দত্তকে নাকি ভারতে ডাক্তারির অনুমতি দেওয়া হয়েছে

বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসকদের মধ্যে অন্যতম হলেন প্রাণ গোপাল দত্ত। বাংলাদেশ থেকে হাসিনার বিদায়ের পরে এই প্রাণ গোপাল দত্তের মেয়ে ডঃ অনিন্দিতা দত্তকে হেনস্থা করা হয়েছিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি এমনই হয়েছিল যে সেনাবাহিনীকে গিয়ে ডঃ অনিন্দিতাকে উদ্ধার করতে হয়েছিল।

Published on: Feb 04, 2026 11:09 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিখ্যাত বাংলাদেশি চিকিৎসক তথা প্রাক্তন সাংসদ প্রাণ গোপাল দত্তকে নাকি ভারতে ডাক্তারি করার অনুমতি দিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন। এমনই দাবি করলেন বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক গোলাম মওলা রনি। বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসকদের মধ্যে অন্যতম হলেন প্রাণ গোপাল দত্ত। বাংলাদেশ থেকে হাসিনার বিদায়ের পরে এই প্রাণ গোপাল দত্তের মেয়ে ডঃ অনিন্দিতা দত্তকে হেনস্থা করা হয়েছিল বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। পরিস্থিতি এমনই হয়েছিল যে সেনাবাহিনীকে গিয়ে ডঃ অনিন্দিতাকে উদ্ধার করতে হয়েছিল।

বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসকদের মধ্যে অন্যতম হলেন প্রাণ গোপাল দত্ত।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসকদের মধ্যে অন্যতম হলেন প্রাণ গোপাল দত্ত।

ডঃ প্রাণ গোপাল দত্তকে নিয়ে পোস্টে গোলাম রনি লেখেন, 'ডঃ প্রাণ গোপাল ভারতে আছেন! আমাদের দেশ গত ৫০ বছর ধরে একজন প্রাণ গোপাল তৈরি করেছে এবং ভারত কোনও বিনিময় ছাড়াই তাকে নিয়ে নিয়েছে! ডঃ প্রাণ গোপালকে সম্প্রতি ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন সেদেশে ডাক্তারি করার অনুমোদন দিয়েছে! ২০২৬ সালে সাকিব আল হাসান, ডঃ প্রাণগোপালদের মতো কতজনকে যে হারিয়েছি তার হিসেব কার কাছে চাইব!'

উল্লেখ্য, প্রাণ গোপাল দত্তের জন্ম হয়েছিল কুমিল্লায়, ১৯৫৩ সালে। ১৯৬৮ সালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৫ বিষয়ে লেটারসহ স্টার মার্ক নিয়ে ম্যাট্রিক পাশ করেছিলেন তিনি। পরে ১৯৭০ সালে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকে প্রথম বিভাগে তিন বিষয়ে লেটারসহ ইন্টারমিডিয়েট পাশ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রি নিয়ে ভর্তি হয়েছিলেন প্রাণ গোপাল। পরে বাবার ইচ্ছায় চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি হয়েছিলেন। ১৯৭৬ সালে তিনি চট্টগ্রাম মেডিক্যালে সপ্তম স্থান অধিকার করে এমবিবিএস হন। পরে তৎকালীন সোভিয়েতে গিয়ে এমএস এবং পিএইচডি করেছিলেন। তিনি চট্টগ্রাম মেডিক্যালে পড়াশোনার সময় মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন। পরে পড়াশোনা শেষ করে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে অধ্যাপনা করেছিলেন প্রাণ গোপাল দত্ত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। ২০২১ সালে তিনি বাংলাদেশের সংসদে নির্বাচিত হয়েছিলেন। হাসিনার পতনের পরে ঢাকা এবং কুমিল্লায় প্রাণ গোপালের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল।