Bangladeshi Hindus Protest in USA: ঘুমাচ্ছেন ট্রাম্প! বাংলাদেশে সংখ্যালঘু নিধনের প্রতিবাদে গর্জে উঠবে আমেরিকার হিন্দুরা

২০২৪ সালের দিওয়ালিতে সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশি হিন্দুদের অবস্থা নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশ্য সেই ট্রাম্পের এখন আর কোনও মাথাব্যথা নেই। এরই মাঝে আমেরিকার বড় বড় শহরগুলিতে হিন্দুরা বিক্ষোভ সমাবেশ করতে চলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। 

Published on: Jan 16, 2026 10:37 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ক্ষমতায় আসার আগে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে মন কাঁদছিল ডোনাল্ড ট্রাম্পের। ২০২৪ সালের দিওয়ালিতে সোশ্যাল মিডিয়া পোস্টে বাংলাদেশি হিন্দুদের অবস্থা নিয়ে মন্তব্য পর্যন্ত করেছিলেন তিনি। তবে ক্ষমতায় আসার পর বাংলাদেশি হিন্দুদের নিয়ে আর মাথাব্যথা নেই ট্রাম্পের। এখন তিনি এই বিষয়টি না দেখে ঘুমাচ্ছেন। বরং পাকিস্তানিদের সাথে তাঁর দহরমমহরম বেশি। তবে এবার তাঁরই দেশে হিন্দুরা একাধিক শহরে প্রতিবাদে নামতে চলেছেন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে আগামী ৩১ জুলাই আমেরিকার বিভিন্ন শহরে ব়্যালির ডাক দেওয়া হয়েছে।

আমেরিকার বড় বড় শহরগুলিতে হিন্দুরা বিক্ষোভ সমাবেশ করতে চলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে।
আমেরিকার বড় বড় শহরগুলিতে হিন্দুরা বিক্ষোভ সমাবেশ করতে চলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে।

জানা গিয়েছে, নিউইয়র্ক, আলবাকার্কি, সিয়েটল, ফিনিক্স, লস অ্যাঞ্জেলস, ডেট্রয়েট, বস্টন, আটলান্টা, অস্টিন, হিউস্টন, শিকাগো, ডেনভার, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, মায়ামি, সিনসিনাটি, নিউ অর্লিন্স, ফিলাডেলফিয়া, শার্লটে মার্কিন নিবাসী হিন্দুরা প্রতিবাদে শামিল হবেন বাংলাদেশের পরিস্থিতির প্রতিবাদে। এদিকে এই ব়্যালিতে যে সকল মানুষ যোগ দিতে চাইলেও তা করতে পারবেন না, তাঁদের অর্ধদিবস বা গোটা দিন উপোস থেকে সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই বেশি আক্রান্ত হচ্ছেন হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা। এর আগে বাংলাদেশে ২ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৮-৯ জন হিন্দুকে খুন করা হয়েছে। ১২ জানুয়ারি ফেনিতে সমীরকুমার দাস নামে ২৮ বছরের অটোচালককে খুন করা হয়। ১০ জানুয়ারি সিলেটে খুন হন জয় মহাপাত্র। এর আগে মিঠুন সরকার তাড়া খেয়ে পালাতে গিয়ে প্রাণ হারিয়ছিলেন বিলে ঝাঁপ দিয়ে। তার আগে গত ৫ জানুয়ারি ২ জন হিন্দুকে খুন করা হয়েছিল বাংলাদেশে। ঢাকার পার্শ্ববর্তী নর‌সিংদী‌তে খুন করা হয় এক হিন্দু ব্যবসাীকে। মৃতের নাম শরৎ চক্রবর্তী ম‌ণি, বয়স আনুমানিক ৪০ বছর। নর‌সিংদীর পলাশ উপ‌জেলার চরসিন্দুর বাজারে নিজের মুদি দোকানে খুন হন তিনি। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়েছিল মণির ওপর। ৫ জানুয়ারি যশোরে গুলি করে খুন করা হয় হিন্দু ব্যবসায়ী তথা সাংবাদিক রানাপ্রতাপ বৈরাগীকে। জানা যাচ্ছে, রানাকে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে ডেকে পাশে একটি ক্লিনিকের পাশে থাকা গলির মুখে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই রানাকে গুলি করা হয়। পরপর একাধিক গুলি চালায় আততায়ীরা। এছাড়া গত ২ জানুয়ারি খুন হয়েছিলেন সত্য রঞ্জন দাস। ৩ জানুয়ারি খুন হন মিলন দাস এবং সনু দাস। গত ৩১ ডিসেম্বরে হামলার শিকার খোকন চন্দ্র দাসেরও মৃত্যু হয় ৩ জানুয়ারি। ৪ জানুয়ারি খুন হন শুভ পোদ্দার। এর আগে ডিসেম্বরে দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডলের খুনের ঘটনা সামনে এসেছিল সেই দেশে।

এদিকে ২ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতিতে সত্যরঞ্জন দাসের ৯৬ শতক জমির ধান পুড়িয়ে দেয়া হয়েছে। ৩ জানুয়ারি ভোরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মিলন দাসের বাড়ির সবাইকে আটক করে ডাকাতি চালানো হয়েছিল। একই দিনে কুমিল্লার হোমনার সানু দাসের ঘরে যেখান থেকে ১০ ভরি সোনা, ১২ ভরি রুপো ডাকাতি করা হয়েছিল। ঝিনাইদহে কালীগঞ্জে ৪০ বছরের এক হিন্দু বিধবা নারীকে ধর্ষণ করে তাঁর মাথার চুল কেটে দেওয়া হয়েছিল। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাড়েয়া গ্রামের সন্তোষ কুমার রায়ের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে স্থানীয় এনসিপি নেতা তফসির ও তার সহযোগী মঞ্জুরুল আলম পুলিশের হাতে আটক হয়।

এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছিল, ২০২৫ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে কমপক্ষে ৫১টি হিংসাত্মক ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপর। ডিসেম্বরে বাংলাদেশে হত্যা করা হয় ১০ জন হিন্দুকে। খুন হওয়া হিন্দুদের মধ্যে অন্যতম ছিলেন দীপু চন্দ্র দাস এবং অমৃত মণ্ডল। তাঁদের নৃশংস খুনের ঘটনায় ভারতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন হয়েছিল। এদিকে ডিসেম্বরে চুরি ও ডাকাতি ১০টি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান-মন্দির ও জমিজমা দখল, লুটপাট ও অগ্নিসংযোগের ২৩টি ঘটনা রয়েছে। এছাড়া ধর্মীয় অবমাননা ও র’র দালালের মিথ্যা অভিযোগে আটক ও নির্যাতন ৪টি, ধর্ষণ চেষ্টা ১টি, দৈহিক নির্যাতন ৩টি।