Bangladeshi Minority Singer Dies: আওয়ামী যোগের নামে জেলে রাখা হয়েছিল সংখ্যালঘু সঙ্গীতশিল্পীকে, মারা গেলেন সেই প্রলয় চাকী
১১ জানুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেই প্রলয়বাবু। মৃত্যুকালে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রলয় চাকীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কোনও অপরাধ করার অভিযোগ দায়ের ছিল না।
বাংলাদেশের পাবনায় কারাবন্দি অবস্থায় প্রয়াত হলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী। এই সঙ্গীত শিপ্লী একজা বেশ জনপ্রিয় ছিলেন বাংলাদেশে। ১১ জানুয়ারি রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেই প্রলয়বাবু। মৃত্যুকালে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকলেও তাঁর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রলয় চাকীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কোনও অপরাধ করার অভিযোগ দায়ের ছিল না। তবে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর পাবনায় তাঁর বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায় তাঁকে। অপারেশন ডেভিলহান্টের নামে আওয়ামী লীগ করা নেতাদের ধরা হয় এই অভিযানে।
আওয়ামী যোগের নামে জেলে রাখা হয়েছিল সংখ্যালঘু সঙ্গীতশিল্পীকে, মারা গেলেন সেই প্রলয় চাকী
প্রলয় চাকীর ছেলে সঙ্গীত পরিচালক সানি চাকীর অভিযোগ, ১৬ ডিসেম্বর সকাল ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল বাড়িতে এসে বাবার খোঁজ করে। এরপর কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সানি জানিয়েছিলেন, কোনও মামলা বা ওয়ারেন্ট ছাড়াই বাবাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তাঁর দাবি ছিল, বাবা কখনও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেননি। তাঁর নামে কোনও মামলাও নেই। সরকার পতনের পরেও তিনি বাড়িতেই ছিলেন। তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তাকে অযথা হয়রানি করা হচ্ছে। অবশ্য সেই প্রলয় চাকী বিচার হওয়ার আগেই মারা গেলেন।
রিপোর্ট অনুযায়ী, গত ৯ জানুয়ারি সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রলয় চাকী। তারপর জেল থেকে তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই ১১ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন প্রলয়বাবু। এই বিষয়ে জেল সুপার বাংলাদেশি সংবাদমাধ্যমে জানান, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
News/News/Bangladeshi Minority Singer Dies: আওয়ামী যোগের নামে জেলে রাখা হয়েছিল সংখ্যালঘু সঙ্গীতশিল্পীকে, মারা গেলেন সেই প্রলয় চাকী