B'deshi Yunus Govt against Muktijuddho: পাকিস্তানের হয়ে কাজ করছেন ইউনুস? মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে নোংরা চাল বাংলাদেশে

ইউনুসের সরকার ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিল করে দিল। শুধু এই সাক্ষাৎকারগুলো নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নেওয়া প্রায় ৫০ কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করা হয়েছে।

Published on: Jan 14, 2026 8:21 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চান মহম্মদ ইউনুস। এই অভিযোগ আওয়ামী লীগ বহুদিন ধরে করে আসছে। এবার এই ইউনুসেরই সরকার ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিল করে দিল। রিপোর্ট অনুযায়ী, একটি প্রকল্পের অধীনে ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল বাংলাদেশে। তবে 'শর্ত' পূরণ করেনি, এই দাবি করে সেই সব ভিডিয়ো এখন আর সংরক্ষণ করা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইউনুসের সরকার। এদিকে সরকারি প্রকল্পের জন্য সেই সাক্ষাৎকার নেওয়া সংস্থার টাকাও মেটানো হবে না বলে জানিয়েছে সরকার।

ইউনুসের সরকার ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিল করে দিল। (Chief Adviser's Press Wing)
ইউনুসের সরকার ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার বাতিল করে দিল। (Chief Adviser's Press Wing)

সরকারের বক্তব্য, সাক্ষাৎকারগুলোতে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরা হয়নি। এই আবহে ইউনুস সরকারের দাবি, এসব ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গেলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে এগুলো বাতিল করা হয়েছে। শুধু এই সাক্ষাৎকারগুলো নয়, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নেওয়া প্রায় ৫০ কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করা হয়েছে।

ইউনুস জমানার প্রথম থেকেই বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসের ওপর নেমে এসেছে জামাতিদের আক্রোশ। এবং চুপ করে থেকে জামাতিদের সাহায্য করে দিয়েছেন ইউনুস। ২০২৪ সালের ১৬ ডিসেম্বর কুচকাওয়াজ বাতিল থেকে ২১ ফেব্রুয়ারিতে সরকারি ছুটি বাতিল, ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়ি একাধিকবার ধ্বংস সহ মুক্তিযোদ্ধাদের হেনস্থা, বিগত এই দেড় বছর সময়কালে এই সব কিছুরই সাক্ষী থেকেছে বাংলাদেশ। এই আবহে আওয়ামী লীগ বারংবার অভিযোগ করেছে, মহম্মদ ইউনুস যেন জামাতের হয়ে কাজ করছেন। উল্লেখ্য, এই জামাতই মুক্তিযুদ্ধের সময় রাজাকার হয়ে পাকিস্তানিদের সাহায্য করেছিল এবং কয়েক লাখ বাঙালি নিধন করে নিজেদের হাত লাল করেছিল। সেই ইতিহাস অবশ্য বিকৃত করার চেষ্টা চলছে বাংলাদেশে।

জামাতের 'অনুপ্রেরণায়' বিপ্লবী কচিকাঁচাদের অনেকেই মুক্তিযুদ্ধকেই অস্বীকার করছে। বিগত দিনে এমন অনেক বক্তব্য উঠে এসেছে যে ভারতই নাকি পাকিস্তানকে ভাগ করার জন্যে দুই জাতির মধ্যে যুদ্ধ লাগিয়েছিল। আবার বিপ্লবীদের প্রশ্ন, শেখ মুজিবকে বাংলাদেশের জাতির পিতা কে বানিয়েছিল? মুক্তিযুদ্ধ সংক্রান্ত চ্যাপ্টার পাঠ্যবইতে পরিবর্তন করা হয়েছে। মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত স্মৃতিস্তম্ভগুলিকে ধ্বংস করার চেষ্টা চলেছে।