ভোটার লিস্ট থেকে বাদ গেল বাংলাদেশি তৃণমূল নেতা নিউটন দাসের নাম

ওদিকে নিউটনের দাদা দাবি করেন, করোনার সময় নিউটন এদেশে আসেন। তবে তাঁর নাম কী করে ভারতের ভোটার তালিকায় উঠেছে তা তাঁর জানা নেই। তিনি জানান, নিউটনের জন্ম বাংলাদেশে। তিনি সেখানেই পড়াশুনো করেছেন।

Published on: Jun 13, 2025 12:17 PM IST
By
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের ভোটার তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশি নাগরিক নিউটন দাসের নাম। তাঁর নাম তালিকা থেকে বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের পর কাকদ্বীপের তৃণমূল নেতা হয়ে ওঠেন নিউটন। এর পর তাঁর নাম ভোটার তালিকায় উঠে যায় বলে অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেদেশে কোটা আন্দোলনের মিছিলে নিউটনের ছবি ভাইরাল হয়। তার পর থেকেই নিউটনের নাগরিকত্ব নিয়ে শুরু হয় বিতর্ক।

ভোটার লিস্ট থেকে বাদ গেল বাংলাদেশি তৃণমূল নেতা নিউটন দাসের নাম
ভোটার লিস্ট থেকে বাদ গেল বাংলাদেশি তৃণমূল নেতা নিউটন দাসের নাম

নিউটন দাস দাবি করেন, ২০১৪ সাল থেকে ভারতের ভোটার তিনি। ২০১৭ সালে তাঁর ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন স্থানীয় বিধায়ক মন্টুরাম পাখিরার সহযোগিতায় ফের ভোটার কার্ড হাতে পান তিনি। যদিও মন্টুরামবাবু জানান তিনি নিউটনকে চেনেন না।

ওদিকে নিউটনের দাদা দাবি করেন, করোনার সময় নিউটন এদেশে আসেন। তবে তাঁর নাম কী করে ভারতের ভোটার তালিকায় উঠেছে তা তাঁর জানা নেই। তিনি জানান, নিউটনের জন্ম বাংলাদেশে। তিনি সেখানেই পড়াশুনো করেছেন।

ওদিকে সুন্দরবন জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি দেবাশিস দাসের সঙ্গে নিউটনের একাধিক ছবি ভাইরাল হয়। জানা যায়, তিনি নিউটনের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। এমনকী কয়েক বছর আগে বাংলাদেশে যাওয়ার সময় পেট্রাপোল সীমান্তে নিউটনের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার করেছিলেন অভিবাসন আধিকারিকরা। তখন তাঁকে গ্রেফতার করে পুলিশ। ৩ মাস জেলে ছিলেন নিউটন। সেই সময় তাঁকে জেল থেকে মুক্ত করান দেবাশিসই। তবে দেবাশিসের দাবি, নিউটনের সঙ্গে একসঙ্গে পড়াশুনো করেছেন তিনি। সেই সূত্রে তাঁর সঙ্গে পরিচয়।