BCB on No handshake: ‘অসাবধানতার ফল’, হ্যান্ডশেক বিতর্কে বাংলাদেশের U19 সহ অধিনায়কের 'কীর্তি' নিয়ে নাক, কান মুলল বিসিবি!

ভারত বনাম বাংলাদেশের আজকের ম্যাচে এই করমর্দন নিয়ে নাটকীয়তা ঘিরে চর্চা চলে। দিনের শেষে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, হ্যান্ডশেক নিয়ে তাদের টিমের সহ অধিনায়ককে নিয়ে মুখ খোলে।

Published on: Jan 17, 2026 9:24 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ২২গজেও এদিন ঢুকে পড়ল হ্যান্ডশেক বিতর্ক। শনিবার, এই বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশের ম্যাচের আগে, টসের পর দুই দলের ক্রিকেটারদের করমর্দন (হ্যান্ডশেক) করতে দেখা যায়নি। টসে ছিলেন ভারতের অধিনায়ক আয়ুষ মাহত্রে, অন্যদিকে বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরার ছিলেন। তবে জুনিয়ারদের এই বিশ্বকাপের ম্যাচেও টসের পর দুই ক্রিকেটারকে হাত মেলাতে দেখা যায়নি। এর আগে, এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে এমন দৃশ্য দেখা গিয়েছে। এদিকে, ভারত বনাম বাংলাদেশের আজকের ম্যাচে এই করমর্দন নিয়ে নাটকীয়তা ঘিরে চর্চা চলে। দিনের শেষে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, হ্যান্ডশেক নিয়ে তাদের টিমের সহ অধিনায়কের কাণ্ড নিয়ে মুখ খোলে।

‘অসাবধানতার ফল’, হ্যান্ডশেক বিতর্কে বাংলাদেশের U19 সহ অধিনায়কের 'কীর্তি' নিয়ে মুখ খুলল BCB
‘অসাবধানতার ফল’, হ্যান্ডশেক বিতর্কে বাংলাদেশের U19 সহ অধিনায়কের 'কীর্তি' নিয়ে মুখ খুলল BCB

বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে,' অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন।' কেন জাওয়াদকে করমর্দন করতে দেখা যায়নি? বিসিবি বলছে,'বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনও ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।' এছাড়াও মাঠের ক্রিকেটারদের শালীনতা প্রসঙ্গে বিসিবি জানায়,' বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে, কারণ, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যেকোনো স্তরেই একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।'

বিসিবি তার বিবৃতিতে জানিয়েছে,' পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।'

এদিকে, ২০২৬ টি২০ বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ আসবে কি না,তা নিয়ে উঠেছে জল্পনার ঝড়! ইতিমধ্যেই আইসিসির সঙ্গে বৈঠকে বসে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সেখানে গ্রুপ পাল্টে ফেলের আর্জি জানিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। তারা ফের একবার আইসিসিকে জানিয়েছে, তারা ভারতে টি২০ বিশ্বকাপ ২০২৬ খেলতে আসবে না, তারা সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চাইছে ম্যাচ।