Bangladesh Cricket: বাংলাদেশে তামিম কাণ্ডে BCBর কোপে কর্তা নাজমুল!ক্রিকেটাররা বলছেন,' যে টাকা আয় করি বেশিরভাগ ICC..'
মিরাজ বলছেন,'অনেকের ধারণা, সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই। আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দিই।'
বাংলাদেশের ক্রিকেটারদের চাপের কাছে শেষমেশ নতি স্বীকার করল ইউনুস সরকারের বাংলাদেশের ক্রিকেট বোর্ড। কিছুদিন আগেই বাংলাদেশের নামি তারকা খেলোয়াড় তামিম ইকবালের এক মন্তব্যের জেরে তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন, বিসিবি কর্তা এম নাজমুল। এই নিয়ে শোরগোলের পরও তিনি ক্রিকেটারদের নিয়ে আরও এক পোস্ট করেন। তামিম-কাণ্ডে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব দাবি করেছিন নাজমুলের ক্ষমা প্রার্থনা। তাতে সায় ছিল না নাজমুলের। পরে দাবি ওঠে, নাজমুলকে বিসিবি থেকে সরানোর। সেই চাপের কাছে নতি স্বীকার করে, বিসিবি এবার বোর্ডের অর্থ কমিটির দায়িত্ব থেকে নজমুলকে সরিয়ে দিল। প্রাথমিকভাবে এই তথ্য এলেও, পরে একাধিক সূত্রের দাবি, বোর্ডের সব দায়িত্ব থেকে নাজমুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের ক্রিকেটের বোর্ড কর্তা এম নাজমুলকে পদ থেকে সরানো না হলে, কোনও ধরনের ক্রিকেট দেশে খেলা হবে না, এমন হুঁশিয়ারি এসেছিল বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের থেকে। এরপরও বিসিবিরপ পদে বহাল ছিলেন নাজমুল। আজ সকালে বিপিএল-র একটিও ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নেননি। এরপরই নড়েচড়ে বলে বুলবুলদের বিসিবি। জানা যায়, বিসিবির সব ধরনের পদ থেকে এম নাজমুল ইসলামকে অব্যহতি দেওয়া হয়েছে। ওদিকে, এরপরই বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াবের তরফে একটি প্রেস কন্ফারেন্স হয়। সেখানে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বলেন,' আমরা সবসময় বলি, বোর্ড আমাদের অভিভাবক। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক।' তাঁর সাফ কথা,' আমাদের টাকায়ই তো তোমরা চলছো।’ কিন্তু এই ধারণা পুরোপুরি ভুল। মিরাজ জানান, ‘জিনিসটা আসলে এরকম না।'
প্রসঙ্গত, সদ্যই তামিম বিতর্কের মাঝে নাজমুল ইসলাম, বাংলাদেশের ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেন, টি২০ বিশ্বকাপ না খেললে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ, খেললে প্রতিটা খেলায় ক্রিকেটাররা ম্যাচ ফি পায়।' তিনি আরও বলেন,' ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!'
এরপর আজ বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠনের তরফে মিরাজ বলেন,'আমরা যে টাকা আয় করি, সেটা বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। আজ বিসিবির যে টাকা আছে, বাংলাদেশের জার্সি পরে একটা ম্যাচও যে খেলেছে, তারও এখানে অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে আজকের বোর্ডের টাকা। এতে প্রত্যেক মানুষের হক আছে।' মিরাজের সাফ কথা,'খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।' টাকা প্রসঙ্গে মিরাজ বলছেন,'অনেকের ধারণা, সরকার থেকে আমরা টাকা পাই। না, আমরা মাঠে খেলেই সম্পূর্ণ টাকা পাই। আমরা যে আয় করি, আমরাই সবচেয়ে বেশি আয়কর দেই, ২৫–৩০ শতাংশ সরকারকে টাকা দিই।' এছাড়াও তিনি বলেন,'আমরা সবসময় ভালো খেলার চেষ্টা করি। আমরা সবসময় সমালোচিত হই। পারফর্ম না করলে এমন খেলোয়াড় নেই যার সমালোচনা হয়নি।'
E-Paper











