ICC-PCB Meet: আইসিসির সঙ্গে পিসিবির বৈঠকে নয়া টুইস্ট! লাহোরে BCB সভাপতিও! কেন? এল Report

খবর অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়ে আইসিসির সঙ্গে ক্রমাগত আলোচনায় রয়েছে বিসিবি। সেই আলোচনা চালিয়ে যেতেই লাহোরে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি।

Published on: Feb 08, 2026 7:47 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পাকিস্তানের বুকে আজ আইসিসি ও পিসিবির হাইভোল্টেজ বৈঠক। ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচটি বয়কট করার ইসলামাবাদের সিদ্ধান্ত পাল্টাতে পারে কি না, তার উত্তর মেলার অপেক্ষা রয়েছে এই বৈঠক থেকে। জানা গিয়েছে, ইতিমধ্যেই লাহোরে পৌঁছে গিয়েছেন আইসিসির তাবড় কর্তারা। এদিকে, পিসিবির বেশ কয়েকজন কর্তাও সেখানে রয়েছেন। এরই মাঝে একাধিক রিপোর্ট দাবি করছে, বাংলাদেশের বোর্ডের প্রধান আমিনুল ইসলাম লাহোরে পৌঁছেছেন। ফলে স্বভাবতই উঠছে নানান প্রশ্ন।

মহসিন নকভি (C).
মহসিন নকভি (C).

এনডিটিভির রিপোর্ট বলছে, মহসিন নকভির পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ও আমিনুল ইসলামের বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) রবিবার আইসিসির কর্তাদের সঙ্গে দেখা করতে পারেন। বাংলাদেশের ‘প্রথম আলো’র খবর অনুসারে, টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা নিয়ে আইসিসির সঙ্গে ক্রমাগত আলোচনায় রয়েছে বিসিবি। সেই আলোচনা চালিয়ে যেতেই লাহোরে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি। উল্লেখ্য, আগেই টি২০ বিশ্বকাপ ২০২৬-এ ভারতে ম্যাচ না খেলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার আর্জি জানায় বাংলাদেশ। মুস্তাফিজুর ইস্যুতে ফুঁসে উঠে নিরাপত্তার বিষয়টি সামনে রেখে বাংলাদেশ এই আর্জি জানায় আইসিসিকে। এরপর বিশ্বকাপ থেকে সরানো হয় বাংলাদেশকে। সেই জায়গায় বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। যারা তাদের প্রথম ম্যাচ গতকালই খেলে ফেলেছে। এদিকে, পাকিস্তানের দাবি, তারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বাদ দিয়ে সব ম্যাচ খেলবে। এই পরিস্থিতিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ এ রয়েছে কলম্বোয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ। এই ম্যাচ খেলা হবে কি না তা নিয়ে আলোচনা করতেই লাহোরে আইসিসি, পিসিবি বৈঠকে বসছে। বেশ কিছু রিপোর্ট দাবি করছে যে, পাকিস্তান এই ম্যাচ খেলতে রাজি হয়েছে। তবে আইসিসির তরফে এখনও কোনএ স্পষ্ট বার্তা আসেনি। পিসিবির তরফেও কিছু জানানো হয়নি।

এদিকে, মিডিয়া রিপোর্ট বলছে, আইসিসি, আজ পিসিবির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইমরান খাজা এবং মুবাশ্বির উসমানি নামে দুই কর্মকর্তাকে পাঠিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার হাত ধরে পাকিস্তানের বয়কটের অবস্থান থেকে তাদের সিদ্ধন্তে পরিবর্তন আনা যায় কি না, তা নিয়ে রয়েছে জল্পনা ।