Bangladesh on IND-PAK T20 World Cup Match: ‘ভারতের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ খেলুন’, পাককে অনুরোধ বাংলাদেশের, ‘ললিপপের’ লোভ

আগামী ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা। তা নিয়ে চরম নাটক করতে থাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু আইসিসির রুদ্ররূপের সামনে পিসিবি বেকায়দায় পড়ে গিয়েছে। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে ‘ললিপপের’ লোভ দেখাল?

Published on: Feb 09, 2026 10:51 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটা খেলুন, বয়কট করবেন না- 'বৃহত্তর ক্রিকেট সমাজের স্বার্থে' পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ (পিসিবি) এমনই আর্জি জানিয়েছেন বলে দাবি করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যে আন্তরিকতা এবং মহানুভবতা দেখিয়েছে, তাতে আমরা আপ্লুত। আমাদের ভ্রাতৃত্ব আরও বিকশিত হয়ে উঠুক। আমাদের মধ্যে আলোচনার প্রেক্ষিতে যে যে বিষয়গুলি উঠে এসেছে, সেটার প্রেক্ষিতে আমি পাকিস্তানকে আর্জি জানাচ্ছি যে ক্রিকেট সমাজের জন্য তারা আগামী ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচটা যেন খেলে।’

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের নাটক চরমে উঠেছে। (ছবি সৌজন্যে, এক্স @TsMeSalman)
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের নাটক চরমে উঠেছে। (ছবি সৌজন্যে, এক্স @TsMeSalman)

বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান?

আর বিসিবি সভাপতির সেই মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে যে কোনও ‘ললিপপ’ দিয়েই কি এরকম কথা বলিয়ে নিল পিসিবি? সংশ্লিষ্ট মহলের মতে, সেটার সম্ভাবনাই বেশি। কারণ এত হম্বিভম্বি করে শেষমুহূর্তে ইউ-টার্ন নিয়ে পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলে, তাহলে দেশের মানুষের একাংশের চোখে বিরাগভাজন হতে পারে পিসিবি ও সর্বোপরি শেহবাজ শরিফ সরকার। সেই পরিস্থিতিতে বাংলাদেশ বোর্ডকে ‘ললিপপ’ দেখিয়ে পিসিবি এমন অনুরোধ করিয়ে নিল মনে করছে সংশ্লিষ্ট মহল। তাতে নিজেদের লাভ হবে। আর লাভ হবে বাংলাদেশের পাকিস্তান-পন্থী লোকজনদেরও।

‘ললিপপের’ লোভে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির?

ওই মহলের মতে, পাকিস্তান যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে না, তা জানাই ছিল। পুরোটাই নাটক ছিল। সেই নাটক জারি রেখে বাজার গরম করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, একাধিক দাবি তুলে আইসিসির কাছে মুখ ঝামটা খেয়ে পিসিবি পুরোপুরি বেকায়দায় পড়ে গিয়েছে। শাস্তির খাঁড়া মাথায় নিয়ে নিজেরা যদি ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসে, তাহলে একাংশের চোখে ভিলেন হয়ে উঠবেন পিসিবি প্রধান মহসিন নকভি। বাংলাদেশের পাকিস্তান-পন্থী লোকজনও খেপে উঠতে পারেন। যার সরাসরি প্রভাব পড়তে পারে নির্বাচনে। সেই পরিস্থিতিতে এক ঢিলে দুই পাখি মারতে বিসিবি সভাপতিকে ‘ললিপপ’ দিয়ে অনুরোধ বার্তা দিয়ে রাখা হল।

বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি কেন? প্রশ্ন উঠল দেশেই

যদিও বিসিবি সভাপতির মন্তব্য নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বাংলাদেশেই। এক বাংলাদেশি নেটিজেন বলেছেন, ‘ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলতে অনুরোধ করা যায়। কিন্তু দেশের ক্রিকেটের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়া- এতে কার বা কাদের স্বার্থ রক্ষা করা হল? আজ না হোক, একদিন এই প্রশ্নের উত্তর আপনাদের দিতেই হবে।’