BCCI Central Contract Players List: রোহিত-বিরাট অবসর নিতে ক্যাটেগরিই তুলে দিল BCCI, বার্ষিক চুক্তিতে ডিমোশন বুমরাহের
দুটি ফর্ম্যাট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নিতে 'এ প্লাস' ক্যাটেগরিই তুলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার বিসিসিআইয়ের তরফে পুরুষ দলের খেলোয়াড়দের বার্ষিক চুক্তির যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটেগরি আছে।
দুটি ফর্ম্যাট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা অবসর নিতে 'এ প্লাস' ক্যাটেগরিই তুলে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সোমবার বিসিসিআইয়ের তরফে পুরুষ দলের খেলোয়াড়দের বার্ষিক চুক্তির (২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর) যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটেগরি আছে। আর সেখানে আছেন মাত্র তিনজন - শুভমন গিল, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। আর ‘বি’ ক্যাটেগরিতে ঠাঁই পেয়েছেন রোহিত এবং বিরাট। গতবার 'এ প্লাস' ক্যাটেগরিতে বিরাট ও রোহিতের পাশাপাশি বুমরাহ ও জাদেজা ছিলেন। তাঁদের একধাপ নামিয়ে 'এ' ক্যাটেগরিতে রাখা হয়েছে। সবমিলিয়ে পুরুষদের বার্ষিক চুক্তির তালিকায় ঠাঁই পেয়েছেন ৩০ জন। 'এ' ক্যাটেগরিতে তিনজনের পাশাপাশি 'বি' ক্যাটেগরি এবং 'সি' ক্যাটেগরিতে ১৫ জন আছেন।
রোহিত শর্মা ও বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
মহিলাদের বার্ষিক চুক্তির তালিকায় কে কে আছেন?
আর মহিলাদের বার্ষিক চুক্তির তালিকায় ২১ জনের নাম আছে। প্রত্যাশা মতোই সর্বোচ্চ 'এ' ক্যাটেগরিতে নাম আছে হরমপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমিমা রদ্রিগেজ এবং দীপ্তি শর্মার। বাংলার মেয়ে রিচা ঘোষকে 'বি' ক্যাটেগরিতে রাখা হয়েছে। সেই ক্যাটেগরিতে রিচা ছাড়াও তিনজন তারকা আছেন। ১৩ জন খেলোয়াড়কে রাখা হয়েছে 'সি' ক্যাটেগরিতে।
পুরুষ দলের ‘বি’ ক্যাটেগরির খেলোয়াড় তালিকা
১) ওয়াশিংটন সুন্দর।
২) রোহিত শর্মা।
৩) বিরাট কোহলি।
৪) কেএল রাহুল।
৫) মহম্মদ সিরাজ।
৬) হার্দিক পান্ডিয়া।
৭) ঋষভ পন্ত।
৮) কুলদীপ যাদব।
৯) যশস্বী জয়সওয়াল।
১০) সূর্যকুমার যাদব।
১১) শ্রেয়স আইয়ার।
পুরুষ দলের ‘সি’ ক্যাটেগরির খেলোয়াড় তালিকা
১) অক্ষর প্যাটেল।
২) তিলক বর্মা।
৩) রিঙ্কু সিং।
৪) শিবম দুবে।
৫) সঞ্জু স্যামসন।
৬) আর্শদীপ সিং।
৭) প্রসিধ কৃষ্ণ।
৮) আকাশদীপ।
৯) ধ্রুব জুরেল।
১০) হর্ষিত রানা।
১১) বরুণ চক্রবর্তী।
১২) নীতীশকুমার রেড্ডি।
১৩) সাই সুদর্শন।
১৪) রবি বিষ্ণোই।
১৫) রুতুরাজ গায়কোয়াড়।
মহিলা দলের ‘বি’ ক্যাটেগরির খেলোয়াড় তালিকা
১) রেণুকা ঠাকুর।
২) শেফালি বর্মা।
৩) রিচা ঘোষ।
৪) স্নেহ রানা।
মহিলা দলের ‘সি’ ক্যাটেগরির খেলোয়াড় তালিকা
১) রাধা যাদব।
২) আমনজ্যোৎ কৌর।
৩) প্রতীকা রাওয়াল।
৪) ক্রান্তি গৌড়।
৫) উমা ছেত্রী।
৬) অরুন্ধতী রেড্ডি।
৭) শ্রী চরণি।
৮) যস্তিকা ভাটিয়া।
৯) হারলিন দেওল।
১০) কাশভি গৌতম।
১১) জি কমলিনী।
১২) বৈষ্ণবী শর্মা।
১৩) তেজল হাসাবনিস।
News/News/BCCI Central Contract Players List: রোহিত-বিরাট অবসর নিতে ক্যাটেগরিই তুলে দিল BCCI, বার্ষিক চুক্তিতে ডিমোশন বুমরাহের