BJP MLA's Controversial Remark: ‘অনেক মহিলা আত্মতুষ্টির জন্য কুকুরের সাথে ঘুমায়’, বিতর্কিত মন্তব্য BJP বিধায়কের

মোতিহারির বিজেপি বিধায়ক কী বলেন? প্রমোদ কুমার বলেন, 'অনেক মহিলা আত্মতৃপ্তির জন্য কুকুরের সঙ্গে ঘুমায়।' তবে পরে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন যে তিনি নারীদের অপমান করেননি, তবে পশ্চিমা সংস্কৃতি কীভাবে ভারতীয় সভ্যতার উপর আধিপত্য বিস্তার করছে তার একটি উদাহরণ দেন।

Published on: Dec 06, 2025 9:19 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী নিজের পোষ্য কুকুর সংসদে গিয়েছিলেন। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আর এরই মাঝে বিহারের বিজেপি বিধায়ক প্রমোদ কুমারের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। প্রমোদকে সেই ভিডিয়ো নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়। মোতিহারির বিজেপি বিধায়ক কী বলেন? প্রমোদ কুমার বলেন, 'অনেক মহিলা আত্মতৃপ্তির জন্য কুকুরের সঙ্গে ঘুমায়।' তবে পরে তিনি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন যে তিনি নারীদের অপমান করেননি, তবে পশ্চিমা সংস্কৃতি কীভাবে ভারতীয় সভ্যতার উপর আধিপত্য বিস্তার করছে তার একটি উদাহরণ দেন।

বিজেপি বিধায়ক প্রমোদ কুমার বলেন, 'অনেক মহিলা আত্মতৃপ্তির জন্য কুকুরের সঙ্গে ঘুমায়।'
বিজেপি বিধায়ক প্রমোদ কুমার বলেন, 'অনেক মহিলা আত্মতৃপ্তির জন্য কুকুরের সঙ্গে ঘুমায়।'

সম্প্রতি বিহারে বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়ক প্রমোদ এক ইউটিউবারের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ই এই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রমোদ। পরে সেই ভিডিয়ো ভাইরাল হয়। মোতিহারি আসনের ৬ বারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী প্রমোদ কুমার কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরীকে নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 'অনেকেরই কুকুরের সঙ্গে ঘুমানোর অভ্যাস আছে। মোবাইলে দেখবেন, অনেক নারী কুকুরের সঙ্গে ঘুমায়। কুকুরই তাঁদের জীবনের কেন্দ্রবিন্দুতে আছে। তাই তিনি নিজের কুকুরকে সঙ্গে নিয়ে গেছেন।'

পরে বিহারের প্রধান বিরোধী দল আরজেডির জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা ভারতী সোশ্যাল মিডিয়ায় প্রমোদ কুমারের ভিডিয়ো শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছেন। প্রিয়াঙ্কার প্রশ্ন করেন, 'পালতু নেতারা' যখন মহিলাদের নিয়ে এমন অবমাননাকর মন্তব্য করেন তখনই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তুষ্ট হন? এদিকে তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হতেই ব্যাখ্যা দিয়েছেন প্রমোদ কুমার। প্রমোদ বলেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি পাশ্চাত্য সভ্যতার প্রেক্ষাপটে বর্তমান সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন মাত্র। তাঁর বক্তব্য, পাশ্চাত্য সংস্কৃতি যেন ভারতীয় সভ্যতায় আধিপত্য বিস্তার না করে। বিজেপি বিধায়ক বলেন, তিনি কোনও মহিলাকে অপমান করেননি। তাঁর হৃদয়ে ও মনে কারও প্রতি অসম্মান ছিল না। তাঁর কথায়, সংসদ গণতন্ত্রের মন্দির, কেউ যদি সেখানে একটি কুকুর নিয়ে যায় তবে তা অসম্মানজনক।