Bill Gates Latest Update: পূর্বনির্ধারিত সূচি মেনেই ভারতের এআই সম্মেলনে যোগ দেবেন বিল গেটস, দাবি গেটস ফাউন্ডেশনের

গেটস ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এআই সম্মেলনে যোগ দেবেন বিল গেটস। তিনি বক্তব্যও রাখবেন সম্মেলনে।

Published on: Feb 17, 2026 1:22 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিল গেটসকে এআই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ দেওয়া হলেও তা নাকি বাতিল করা হয়েছে ভারতের তরফ থেকে। এমনই দাবি করা হয়েছিল মিডিয়া রিপোর্টে। তবে সেই দাবি খারিজ করল গেটস ফাউন্ডেশন। গেটস ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এআই সম্মেলনে যোগ দেবেন বিল গেটস। তিনি বক্তব্যও রাখবেন সম্মেলনে।

গেটস ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এআই সম্মেলনে যোগ দেবেন বিল গেটস। তিনি বক্তব্যও রাখবেন সম্মেলনে। (via REUTERS)
গেটস ফাউন্ডেশনের তরফ থেকে জানানো হল, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এআই সম্মেলনে যোগ দেবেন বিল গেটস। তিনি বক্তব্যও রাখবেন সম্মেলনে। (via REUTERS)

উল্লেখ্য, এপস্টিন ফাইলে নাম থাকা বিল গেটসকে এআই সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে সমালোচিত হয়েছিল কেন্দ্রীয় সরকার। এই আবহে মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, বিল গেটসের আমন্ত্রণ নাকি বাতিল করা হয়েছিল। প্রসঙ্গত, এপস্টিন ফাইলে নাম থাকা মাইক্রোসফট প্রতিষ্ঠাতার বিষয়ে সম্প্রতি দাবি করা হয়েছিল, একাধিক রুশ মহিলার শয্যাসঙ্গী হওয়ায় তাঁর নাকি যৌনরোগ হয়েছিল তাঁর। এদিকে এপস্টিনের সঙ্গে বিলের যোগাযোগের জন্যই তাঁদের ২৭ বছরের দাম্পত্য জীবন ভেঙে গিয়েছিল বলে ইঙ্গিত দিয়েছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী মিলিন্দা গেটসও। যদিও এই সব অভিযোগ উড়িয়ে দেন হিল গেটস। এদিকে এপস্টিন ফাইলে নাম আসার পরে ক্ষমা চেয়ে নেন বিল গেটস। তিনি বলেন, 'ওঁর সঙ্গে কাটানো প্রত্যেকটি মিনিটের জন্য আমি অনুতপ্ত। আমি দুঃখিত।'

এপস্টিনের সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ হয়েছিল ২০১১ সালে। মাইক্রোসফট প্রতিষ্ঠাতা নিজেই জানিয়েছেন, ২০১১ থেকে এপস্টিনের সঙ্গে বার কয়েক দেখা হয়েছে তাঁর। এর আগে ২০০৮ সালে এপস্টিনের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ ও নিগ্রহের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। তবে ২০১১ সাল থেকে তিন বছর ধরে এপস্টিনের সঙ্গে বেশ কয়েকটি নৈশভোজে যোগ দিয়েছিলেন বলে স্বীকার করে নেন বিল গেটস। কিন্তু কখনও এপস্টিনের ক্যারিবিয়ান দ্বীপে তিনি যাননি বলেই দাবি করেন বিল। এরই সঙ্গে তাঁর দাবি, এপস্টিনের মাধ্যমে অন্য কোনও মহিলার সঙ্গে সম্পর্ক ছিল না তাঁর। এদিকে এপস্টিনের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়ে বিল সাফাই দিয়ে বলেন, 'আমি জানতাম উনি অনেক ধনী ব্যক্তিকে চিনতেন। তাঁদের সঙ্গে পরিচয় করা এবং জনস্বাস্থ্যের জন্য অর্থ সংগ্রহ আমার উদ্দেশ্য ছিল। তবে অতীতের দিকে ফিরে দেখলে এখন মনে হয়, ওঁর সঙ্গে দেখা করাটাই আমার ভুল ছিল।'