BJP on Babri Masjid Memorial: বাবরি মসজিদ স্মৃতি সৌধ তৈরির ঘোষণা হতেই সরব বিজেপি, তোপ কংগ্রেসকে

বিজেপির বক্তব্য, 'বাবরি মসজিদের স্মৃতি সৌধ তৈরির এই পদক্ষেপ বিপজ্জনক এবং উস্কানিমূলক।' বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বলেছেন, 'ভারতে অত্যাচারী বাবরের নামে কোনও স্মৃতিস্তম্ভ বা বস্তু কখনও গ্রহণ করবে না ভারতীয়রা।'

Published on: Dec 08, 2025 1:37 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার বৃহত্তর হায়দরাবাদে বাবরি মসজিদ স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা করা হয়েছে। তেহরিক মুসলিম শাব্বান সংগঠনের সভাপতি মুশতাক মালিক অযোধ্যায় মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে এই ঘোষণা করেছেন। আর এই ঘোষণা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দিল বিজেপি। মুশতাক মালিক বলেন, মসজিদের স্মৃতিসৌধ কবে নির্মাণ করা হবে তা শিগগিরই ঘোষণা করা হবে। তাঁর কথায়, 'বাবরের নাম নিয়ে কারও মাথা ঘামাতে হবে না। তিনি বলেন, এই ইস্যু শুধুই একটি রাজনৈতিক চালাকি।' এর জবাবে বিজেপির বক্তব্য, 'এই পদক্ষেপ বিপজ্জনক এবং উস্কানিমূলক।'

বিজেপির বক্তব্য, 'বাবরি মসজিদের স্মৃতি সৌধ তৈরির এই পদক্ষেপ বিপজ্জনক এবং উস্কানিমূলক।'
বিজেপির বক্তব্য, 'বাবরি মসজিদের স্মৃতি সৌধ তৈরির এই পদক্ষেপ বিপজ্জনক এবং উস্কানিমূলক।'

মুশতাক মালিক সমালোচনা করেছেন বিজেপি তেলঙ্গানার মুখপাত্র এনভি সুভাষ। তিনি সতর্কবাণী দিয়েছেন যে এই ধরনের বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। তিনি সরকারকে আইনশৃঙ্খলা রক্ষা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ বলেছেন, 'ভারতে অত্যাচারী বাবরের নামে কোনও স্মৃতিস্তম্ভ বা বস্তু কখনও গ্রহণ করবে না ভারতীয়রা।'

এদিকে বাবরি মসজিদের সৌধ তৈরি নিয়ে তেলঙ্গনার কংগ্রেস সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। প্রসঙ্গত, ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই একই তারিখে অযোধ্যার বাবরি মসজিদটি কারসেবকরা ভেঙে ফেলেছিলেন ১৯৯২ সালে। এদিকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। বাংলা সহ দেশের বহু জায়গা থেকে লোকজন আসে। সৌদি থেকে ধর্মগুরু আসে। আশেপাশের এলাকা থেকে অনেকেই মাথায় ইট নিয়ে হাজির হয় অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের বিধায়ক। তিনি দাবি করেছেন, রাজ্য সরকারের তরফে বাবরি মসজিদ তৈরির ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি মাথা নোয়াবেন না। প্রয়োজনে শহিদ হয়ে যাবেন। কিন্তু বাবরি মসজিদ তৈরি করেই ছাড়বেন বলে দাবি করেন হুমায়ুন। এদিকে রাজনৈতিক ভাবে মমতাকে কোণঠাসা করতে হায়দরাদের সাংসদ ওয়াইসির সঙ্গেই হাত মেলাতে চাইছেন হুমায়ুন।