২ দিন পর থেকেই কৃপার মেজাজে বুধ! মেষ সহ বহু রাশির কপাল খুলবে

মেষ সহ কোন কোন রাশি বুধের গোচরে পাবে লাভ?

Published on: Jun 20, 2025 7:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের যুবরাজ বলা হয় বুধকে। এই গ্রহরাজ বুধকে তর্ক, বিতর্ক, ব্যবসা, বৌদ্ধিক ক্ষমতা, শিক্ষার আদি কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিনই বুধ নিজের রাশি পাল্টে ফেলেন। এই সময় বুধ মিথুন রাশিতে রয়েছেন। আর ২২ জুন তিনি কর্কট রাশিতে প্রবেশ করবেন। চন্দ্রের রাশিতে বুধের প্রবেশের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। ২২ জুন রাত ৯ টা ৩৩ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করবেন বুধ। সেখানে ৩০ অগস্ট পর্যন্ত থাকবেন তিনি। ৩০ অগস্ট, সন্ধ্যা ৪ টে ৪৮ মিনিট পর্যন্ত সেখানে থাকবেন তিনি।

বুধকে গ্রহের রাজকুমার বলা হয়।
বুধকে গ্রহের রাজকুমার বলা হয়।

মেষ

বুধের কর্কটে যাওয়া লাভকারী হতে পারে। মায়ের স্বাস্থ্য ধীরে ধীরে সুস্থতার দিকে যেতে পারে। এই রাশির জাতক জাতিকারা বহু ধরণের সমস্যা থেকে মুক্তি পাবেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে। চাকরিতে লাভ পাবেন। জীবনে আসবে খুশি আনন্দ। প্রভাবশালীদের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। রিয়েল এস্টেটের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পাবেন লাভ। পরিবার সম্পর্কিত কোনও মামলায় লাভ পাবেন। বুধের গোচর এই রাশির জাতক জাতিকার জন্য অনুকূল হবে।

( দণ্ডনায়ক শনি ঘোরাবেন খেলা! এই একটি রাশির ভাগ্যে টাকা, সুখের ফোয়ারা, লাকি কারা?)

( আসছে ৫ অগস্ট! হাসিনার দেশ ছাড়ার দিনে বাংলাদেশ জুড়ে কী ঘটতে চলেছে? বড় ঘোষণা ইউনুস সরকারের)

কন্যা

ব্যবসায় লাভের যোগ তৈরি হয়েছে। এই রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে পেতে পারেন শুভ ফল। ব্যবসায় লাভের যোগ তৈরি হতে পারে। সমাজে বানাতে পারেন পরিচিতি। রিয়েল এস্টেট, সম্পত্তির সঙ্গে জড়িত ক্ষেত্রে পেতে পারেন লাভ। চাকরিরতরা পেতে পারেন মান সম্মান। আপনার কাজের প্রশংসা হতে থাকবে। আপনার যেকোনও কাজে করা পরিশ্রমের পুরো ফল পাবেন। কাজ নিয়ে যে সমস্যায় রয়েছেন, তা থেকে পাবেন মুক্তি।

ধনু

দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে রয়েছে, তা শুরু করতে পারবেন। যে কাজ আপনি করছেন, তাতে আপার করা পরিশ্রমের ফল পেতে আরম্ভ করবেন। কর্মস্থলে আপনার ভালো প্রদর্শন হবে। টাকা কড়িতে আপনার ভালো বৃদ্ধি হবে। স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে। সমাজে জনপ্রিয়তা বাড়বে, ভাবমূর্তি উন্নত হবে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)