২২ জুন পর্যন্ত আর ভাবনা নেই! বুধ, গুরুর যুতিতে সৌভাগ্য ফিরছে এই ৩ রাশিতে

বুধ আর গুরুর যুতির ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছেন চলতি মাসের ২২ তারিখ পর্যন্ত।

Published on: Jun 09, 2025 7:00 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ, মিথুন রাশিতে ৬ জুন প্রবেশ করেছেন। আর ২২ জুন পর্যন্ত এই রাশিতেই থাকবেন। মিথুন রাশিতে গুরু গ্রহও গোচর করবেন। আর তার ফলে ২০২৫ সালে এবার আসছে গুরু আর বুধের মেগা যুতি। এই যুতির ফলে বহু রাশির লাভের অঙ্ক বাড়তে শুরু করতে পারে। লাকি কারা? রইল রাশিফল।

বুধ আর গুরুর যুতিতে লাভ কার? রইল রাশিফল।
বুধ আর গুরুর যুতিতে লাভ কার? রইল রাশিফল।

বৃষ

আর্থিক পরিস্থিতি আগের থেকে হবে ভালো। পরিবারে আসবে সুখ, স্বাচ্ছন্দ্য। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় যাবে। চাকরিতে উন্নতি আর আয়ে বৃদ্ধি হতে পারে। আটকে থাকা টাকা হাতে আসতে পারে। আপনি নিজে আকর্ষণের কেন্দ্র হিসাবে থাকবেন সর্বক্ষেত্রে। আটকে থাকা টাকা হাতে পাবেন। আপনার কথায় আসবে মাধুর্য।

মিথুন

গুরু আর বুধের যুতি আপনার জন্য অনুকূল হতে পারে। পারিবারিক সম্পর্ক আগের থেকে ভালো হবে। কেরিয়ারে হবে উন্নতি। স্বাস্থ্য আগের থেকে ভালো থাকবে। মানসিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ধন সম্পত্তির পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। ব্যবসায়িক সাফল্য পাওয়ার সম্পূর্ণ যোগ রয়েছে। সম্পত্তি বৃদ্ধি হতে পারে। চাকরিতে কর্মক্ষেত্রে বদল আসতে পারে।

(১০ জুন থেকে সৌভাগ্য বর্ষণ হবে একঝাঁক রাশিতে! গুরুর অস্ত লাভ দেবে কাদের?)

( ইজরায়েলের পরমাণু স্থাপনা সহ নেতানিয়াহুর দেশের বহু গোপন নথি ইরানের হাতে? বিস্ফোরক দাবি তেহরানের)

( জজের মঙ্গলসূত্র ছিনতাই! মন্দিরের ভিতরের কাণ্ডে তোলপাড়, ধৃত ১০ মহিলা চোর)

কন্যা

কন্যা রাশির জাতক জাতিকার জন্য এই সংযোগ লাভদায়ী হবে। ব্যবসায় বৃদ্ধি আসতে পারে। চাকরিতে প্রমোশনের যোগ তৈরি হতে পারে। কর্মস্থলে উচ্চ আধিকারিকদের থেকে কোনও সহযোগিতা পেতে পারেন। আপনার কথায় আসবে মাধুর্য। আত্মবিশ্বাস এই সময় তুঙ্গে থাকবে। কাজের জায়গা বিস্তার পাবে। পরিবারের সহযোগিতা পাবেন।

উল্লেখ্য, বুধকে বুদ্ধিমত্তা, যোগাযোগ, ব্যবসা এবং যুক্তির গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, অন্যদিকে বৃহস্পতি হল জ্ঞান, ধর্ম, সমৃদ্ধি এবং ভাগ্যের প্রতীক। যখন বুধ তার রাশি মিথুন বা কন্যাতে থাকে এবং কেন্দ্র ঘরে (১, ৪, ৭, ১০) অবস্থিত হয়, তখন ভাদ্র রাজযোগ তৈরি হয়। ২২ জুন পর্যন্ত বুধ আর গুরুর যুতি প্রভাব ফেলবে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে।

(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )