জুনেই রয়েছে বুধাদিত্য রাজযোগ! পকেট উপচে পড়ার পালা বহু রাশির, লাকি কারা?
বুধ আর সূর্যের যুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। লাকি কারা?
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে সময়ে সময়ে নানান রাশি পরিবর্তন হয় গ্রহগুলির। আর এই রাশি পরিবর্তনের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখে থাকেন। এবার গ্রহদের এই রাশি পরিবর্তনের পথ ধরে তৈরি হবে বুধাদিত্য যোগ। আসন্ন সময়ে ব্যবসার দাতা বুধ আর গ্রহদের রাজা সূর্যদেবের সঙ্গে যুতি তরি করবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে জুন মাসে ১৫ তারিখ আসন্ন বুধাদিত্য যোগে, সপ্তাহ ঘুরলেই কারা কারা লাভ পাবেন।

মিথুন
এই যোগ আপনার রাশির প্রথম স্থানে তৈরি হতে চলেছে। এই সময় আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়তে পারে। আপনার কথা বলার শৈলীতে আসবে আলাদা উজ্জ্বলতা। যার ফলে আপনার কথা বলার জন্য অনেকে প্রভাবিত হবেন। সামাজিক দিক থেকে আপনি খুবই জনপ্রিয় হবেন। আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো হবে। যাঁরা অংশীদারিতে ব্যবসা করবেন, তাঁরা পাবেন লাভ। এই সময় সূর্যদেবের প্রভাব আপনার মান সম্মান আর প্রতিষ্ঠায় প্রাপ্তি দেবে।
বৃষ
এই রাজযোগ আপনার গোচর কুণ্ডলীর দ্বিতীয় ভাবে তৈরি হতে চলেছে। এই সময় আপনি আকস্মিক লাভ পাবেন। আপনার ব্যবসায় বহু বিস্তার হবে। মিডিয়া, লেখালিখির সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা পাবেন বিপুল লাভ। আপনার কথায় অনেকে ইমপ্রেস হয়ে যাবে। কোনও শুভ খবর পেতে পারেন। চাকরিতে প্রমোশন পেতে পারেন। ব্যবসায় লাভ হবে। পড়ুয়ারা পেতে পারেন সাফল্য।
( জজের মঙ্গলসূত্র ছিনতাই! মন্দিরের ভিতরের কাণ্ডে তোলপাড়, ধৃত ১০ মহিলা চোর)
( মোদীর চিঠি গেল ইউনুসের কাছে, কোন উপলক্ষ্যে? বার্তা এল ঢাকা থেকেও)
( ইজরায়েলের পরমাণু স্থাপনা সহ নেতানিয়াহুর দেশের বহু গোপন নথি ইরানের হাতে? বিস্ফোরক দাবি তেহরানের)
( স্বামী পিনাকীর সঙ্গে নাচের তালে মেতে উঠলেন মহুয়া! চলছিল বলিউডের কোন গান?)
তুলা
বুধাদিত্য যোগ তৈরি হওয়া তুলা রাশির জাতক জাতিকার জন্য খুবই আনন্দের হবে। এই গোচর কুণ্ডলী আপনার ভাগ্যে ভাগ্যভাবে তৈরি হবে। কোথাও দেশ বিদেশের যাত্রা করতে পারেন। কোথাও ছাত্ররা দেশ বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারেন। পরিবারে কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজ হতে পারে। নতুন কোনও যোজনা তৈরি করার জন্য এই সময়কাল ভালো। ব্যাঙ্ক ব্যালেন্স আগের থেকে ভালো জায়গায় যেতে পারে।












