দেশজুড়ে কোচিং সেন্টারের রমরমা কমাতে নয়া কমিটি কেন্দ্রের, কী করবে ৯ সদস্যের দল?

দেশজুড়ে কোচিং সেন্টারের রমরমা বাড়ছে। এই পরিস্থিতি স্কুলগুলিতে পঠনপাঠন আরও উন্নত করতে কেন্দ্রের শিক্ষামন্ত্রক একটি বিশেষ কমিটি তৈরি করল। নয় সদস্যের এই কমিটিতে থাকবেন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা।

Published on: Jun 21, 2025 6:34 PM IST
By ,
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দিন দিন বাড়ছে কোচিং সেন্টারের রমরমা। যার অন্যতম কারণ পড়ুয়াদের অনেকেই ভরসা রাখছে কোচিংয়ের পড়াশোনায়। কিন্তু স্কুলের পড়ানোয় কী গাফিলতি হচ্ছে? এবার সেই গাফিলতি ধরতেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উচ্চ শিক্ষা দফতর নয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করল। এই কমিটির মূল কাজ হবে স্কুল শিক্ষাব্যবস্থায় কী কী পদ্ধতিগত ফাঁক রয়েছে, সেগুলো চিহ্নিত করা। কীভাবে সেই ফাঁক পূরণ করা যায়, সেই দিকগুলিও দেখবে এই কমিটি। কোচিংয়ের উপর পড়ুয়াদের নির্ভরতা কমাতেই এই বিশেষ উদ্যোগ।

কী করবে ৯ সদস্যের দল? (প্রতীকী ছবি, PTI)
কী করবে ৯ সদস্যের দল? (প্রতীকী ছবি, PTI)

আরও পড়ুন - চোখে জল রাষ্ট্রপতির, দৃষ্টিহীনদের মুখে জন্মদিনের শুভেচ্ছা শুনে বাধ ভাঙল আবেগ

কীভাবে তৈরি হবে কমিটি?

উচ্চ শিক্ষা দফতর জানিয়েছে, কমিটির সভাপতিত্ব করবেন উচ্চশিক্ষা সচিব বিনীত জোশী। কমিটিতে থাকবেন সিবিএসই-র চেয়ারম্যান, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের (DoSEL) যুগ্ম সচিব (প্রাতিষ্ঠানিক), আইআইটি মাদ্রাজের প্রতিনিধি, এনআইটি তিরুচিরাপল্লীর প্রতিনিধি, আইআইটি কানপুরের প্রতিনিধি, এনসিইআরটি-র প্রতিনিধি, যুগ্ম সচিব (উচ্চশিক্ষা), উচ্চশিক্ষা বিভাগ - সদস্য সচিব এবং কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও একটি বেসরকারি স্কুল (সচিব, ডোসেল কর্তৃক মনোনীত) স্কুলের একজন করে অধ্যক্ষ।

আরও পড়ুন - মুম্বইয়ের ফ্ল্যাটে উদ্ধার ২ পাক নাগরিকের দেহ! স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী

কোন কোন বিষয়ে নজরদারি করবে কমিটি?

  • বর্তমান স্কুল শিক্ষা ব্যবস্থায় কী কী ফাঁক রয়েছে সেগুলো চিহ্নিত করা। যা শিক্ষার্থীদের কোচিং নিতে বাধ্য করছে।
  • স্কুল এবং উচ্চশিক্ষা উভয় স্তরেই গঠনমূলক মূল্যায়নের ভূমিকা এবং প্রভাব মূল্যায়ন করা।
  • মানসম্পন্ন উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা এবং শীর্ষ প্রতিষ্ঠানগুলিতে সীমিত আসনের কারণে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা।
  • প্রচলিত বিকল্পগুলির বাইরে বেরিয়ে বিভিন্ন কেরিয়ার নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা।
  • প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনা করানো।
  • কোচিং সেন্টারগুলির পদ্ধতি নিয়ে পর্যালোচনা করা।
  • স্কুল ও কলেজগুলিতে কেরিয়ার কাউন্সেলিং পরিষেবার আরও সহজ করে তোলা। দরকারে প্রয়োজনীয় পরীক্ষার আয়োজন করা।

প্রসঙ্গত, এই কমিটি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে মাসিক অগ্রগতির একটি রিপোর্ট জমা দেবে। সঙ্গে কিছু সুপারিশ থাকবে। সেই মতো পদক্ষেপ গৃহীত হল কি না তার পর্যালোচনাও করবে এই কমিটি।