Chinese Arrested in J&K: কাশ্মীরে ধরা পড়লেন চিনা নাগরিক, নিষিদ্ধ সব জায়গা করছিলেন ঘোরাফেরা

ধৃত চিনা নাগরিক দিল্লিতে এসেছিলেন ১৯ নভেম্বর। টুরিস্ট ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। তবে লেহ, জানস্কার এবং কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ এলাকায় ঘুরেছেন চিনা নাগরিক।

Published on: Dec 09, 2025 1:21 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভিসা নিয়ম লঙ্ঘন এবং অনুমতি ছাড়া লাদাখ ও কাশ্মীরের কৌশলগত ও সংবেদনশীল এলাকা পরিদর্শনের জন্য শ্রীনগরে আটক করা হয়েছে এক চিনা ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম হু কংটাই। আটক চিনা ব্যক্তির মোবাইল ফোন ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এই চিনা নাগরিক সংবেদনশীল তথ্য ফাঁস করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য হুকে শ্রীনগর বিমানবন্দরের কাছে বুদগাম জেলার হুমহামা পুলিশ পোস্টে নিয়ে যাওয়া হয়েছিল।

ধৃত চিনা ব্যক্তির নাম হু কংটাই।
ধৃত চিনা ব্যক্তির নাম হু কংটাই।

ধৃত চিনা নাগরিক দিল্লিতে এসেছিলেন ১৯ নভেম্বর। টুরিস্ট ভিসা নিয়ে তিনি ভারতে এসেছিলেন। তবে লেহ, জানস্কার এবং কাশ্মীরের বিভিন্ন নিষিদ্ধ এলাকায় ঘুরেছেন চিনা নাগরিক। রিপোর্ট অনুযায়ী, হু কংটাইকে বারাণসী, আগ্রা, নয়াদিল্লি, জয়পুর, সারনাথ, গয়া এবং কুশিনগরে বৌদ্ধ মন্দিরে ঘুরতে দেওয়ার অনুমতি দেওয়া হয় ভিসাতে। তবে লেহ, জানস্কার এবং কাশ্মীরে গিয়েছেন হু কংটাই। তিনি দক্ষিণ কাশ্মীরের হাওরওয়ানে বৌদ্ধ মঠ এবং অবন্তীপোরায় বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষে যান। এই স্থানটি সেনাবাহিনীর ভিক্টর ফোর্স সদর দপ্তর, হযরতবাল মাজার, শঙ্করাচার্য পাহাড়, ডাল লেক এবং মুঘল গার্ডেনের কাছে অবস্থিত।

এদিকে এই চিনার কাছে ভারতীয় সিম কার্ড পাওয়া গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিজের মোবাইলে হু নাকি ৩৭০ ধারা প্রত্যাহার, সিআরপিএফ নিয়োগ নিয়ে সার্চ করেন ব্রাউজারে। এদিকে এই চিনা নাগরিক কোনও ব্রাউজিং হিস্ট্রি মুছে ফেলেছেন কি না। ধৃত চিনা তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন এবং গত নয় বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি দাবি করেছেন যে তিনি ভ্রমণপ্রেমী এবং তাঁর পাসপোর্টে দেখা গেছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, ব্রাজিল, ফিজি এবং হংকংয়ের মতো জায়গা ভ্রমণ করেছেন।