নীতি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে না সুপ্রিম কোর্ট, শুধুমাত্র…..জানালেন ভারতের প্রধান বিচারপতি
ভারতের প্রধান বিচারপতি বিআর গভাই শনিবার মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন। সেজন্য হিংসাবিধ্বস্ত মণিপুরের চূড়াচাঁদপুরে একটি ত্রাণ শিবিরে কাটানো তাঁর অভিজ্ঞতার কথা মনে করে বলেন যে ন্যায়বিচার কিছু মানুষের বিশেষ অধিকার নয়, বরং প্রত্যেক নাগরিকের অধিকার।
ভারতের প্রধান বিচারপতি বিআর গভাই শনিবার মহাত্মা গান্ধীকে স্মরণ করলেন। সেজন্য হিংসাবিধ্বস্ত মণিপুরের চূড়াচাঁদপুরে একটি ত্রাণ শিবিরে কাটানো তাঁর অভিজ্ঞতার কথা মনে করে বলেন যে ন্যায়বিচার কিছু মানুষের বিশেষ অধিকার নয়, বরং প্রত্যেক নাগরিকের অধিকার। সুপ্রিম কোর্টে আইনি সহায়তা প্রদান ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে জাতীয় সম্মেলনের উদ্বোধনী ভাষণে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই সহকর্মী বিচারপতি, আইনজীবী এবং আইনি আধিকারিকদের সমাজের প্রান্তিক মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
ভারতের প্রধান বিচারপতি বিআর গভাই। (ফাইল ছবি, সৌজন্যে রাজ কে রাজ/হিন্দুস্তান টাইমস)
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গভাই বলেন, ‘একটি ঘটনা আমার মনে চিরদিনের জন্য গেঁথে গিয়েছে। কয়েক মাস আগে যখন আমি নালসা-র কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলাম, তখন আমি আমার সহকর্মীদের সঙ্গে মণিপুরের চুরাচাঁদপুরে একটি ত্রাণ শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়েছিলাম। একজন বয়স্ক মহিলা এগিয়ে এসে হাত জোড় করে, চোখে জল নিয়ে আমাকে বলেছিলেন, বানে রহো ভাইয়া (পাশে থেকো ভাই)।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য, সেই মুহূর্তটি মনে করিয়ে দিয়েছিল যে আইনি পরিষেবা আন্দোলনের আসল পুরস্কার পরিসংখ্যান বা বার্ষিক প্রতিবেদনে নেই। এটি সেই নাগরিকদের নীরব কৃতজ্ঞতা এবং নতুন করে পাওয়া বিশ্বাসে রয়েছে, যাঁরা একসময় নিজেদের অদৃশ্য মনে করতেন। অন্য কথায়, আমাদের সাফল্যের আসল মাপকাঠি পরিসংখ্যানে নয়, বরং সাধারণ মানুষের আস্থায়, এই বিশ্বাসে যে কেউ না কেউ, কোথাও না কোথাও, তাঁদের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছে।’
সেইসঙ্গে ভারতের প্রধান বিচারপতি জানান, আর্থিক বিষয়ক নীতির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে না। যদি মৌলিক অধিকার ভঙ্গের বিষয় ওঠে বা সংবিধানের অন্য কোনও নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে, তবেই সেরকম বিষয় নিয়ে পদক্ষেপ করা হয়।
News/News/নীতি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করে না সুপ্রিম কোর্ট, শুধুমাত্র…..জানালেন ভারতের প্রধান বিচারপতি