মুসলিমরা কিডনি দিয়ে দেবেন, কিন্তু ভোট দেবেন না, বিধানসভা ভোটের আগে দাবি হিমন্তের
বিধানসভা নির্বাচনের আগে অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ১০,০০০ টাকা কী, তিনি মুসলিমদের মুসলিমদের এক লাখ টাকা দিলেও তাঁদের ভোট পাবেন না। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।
অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ১০,০০০ টাকা কী, তিনি মুসলিমদের মুসলিমদের এক লাখ টাকা দিলেও তাঁদের ভোট পাবেন না। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি বিহারে নীতীশ কুমারের মতো ১০,০০০ টাকার প্রকল্পের ধাঁচে কোনও প্রকল্প আনার কথা ভাবছেন? এ প্রসঙ্গে হিমন্ত বলেন, শুধু ১০,০০০ টাকা দেওয়ার কারণে বিহারে এনডিএয়ের জেতেনি। বিহারে এনডিএ জিতেছে নীতীশ কুমারের সুশাসনের কারণে। তবে ১০,০০০ টাকার প্রকল্প যে জয়ের একটি কারণ, তা স্বীকার করে নিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। যে রাজ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই মাসতিনেক পরে বিধানসভা নির্বাচন হবে।

আরও পড়ুন: মেসির সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শাহরুখ, নিজেই জানালেন সে কথা
হিমন্ত দাবি করেছেন, তিনি মুসলিমদের যেরকম সাহায্য করেছেন, তাতে তাঁরা কিডনিও দিতে পারেন। কিন্তু তারা ভোট দেবেন না। অসমের মুখ্যমন্ত্রীর কথায়, ‘একজন আমায় বলেন, আপনি এতটাই সাহায্য করেছেন যে প্রয়োজনে আমি আপনাকে একটি কিডনি দেব, কিন্তু আমি আপনাকে ভোট দেব না।’ সেই রেশ ধরে হিমন্ত দাবি করেন, শুধু মতাদর্শের ভিত্তিতে ভোট দেওয়া হয়। অর্থের ভিত্তিতে, কোনও প্রকল্পের ভিত্তিতে পড়ে না। যদি তাই হত, তাহলে তেজস্বী যাদব আরও বেশি আসন পেতেন।
উল্লেখ্য, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত কংগ্রেসকে কটাক্ষ করেছেন। মজার ছলে হিমন্ত বলেন যে তিনি কট্টর বিজেপি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংবাদমাধ্যম আজতকের অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হালকা চালে বলেন, তিনি ভুলে গিয়েছেন যে তিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি ২০১৫ সালে কংগ্রেস ত্যাগ করেছিলেন। এরপরই তিনি বিজেপিতে যোগ দেন। তারপর থেকে অসমেরই নন, ভারতের অনেক রাজ্যেই আপনি বিজেপির ‘গো-টু ম্যান’ হয়ে উঠেছেন বলে প্রশ্ন করা হয়।
সেই প্রশ্নের জবাবে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমিও ভুলে গিয়েছি। সবাইকে ভুলে যাওয়া উচিত। তিনি বলেন, ’বিজেপির চেয়ে বেশি বিজেপি হতে পারে না, তবে আমি একজন ভাল বিজেপি হওয়ার চেষ্টা করি। আমি সম্পূর্ণ কট্টরপন্থী বিজেপি হওয়ার চেষ্টা করি।'












