Congress Leader on Op Sindoor: 'অপারেশন সিঁদুরে প্রথমদিনেই হেরেছে ভারত', মন্তব্যে বিতর্ক, ক্ষমা চাইতে নারাজ কংগ্রেস নেতা

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, 'অপারেশন সিঁদুরের প্রথম দিনেই ভারত পুরোপুরি পরাজিত হয়েছিল। এদিকে আমাদের সেনাবাহিনীতে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ সৈন্য রয়েছে, যেখানে পাকিস্তানে পাঁচ থেকে ছয় লক্ষ সৈন্য রয়েছে। কিন্তু এই বিপুল সংখ্যার কোনও তাৎপর্য নেই, কারণ এ ধরনের যুদ্ধ মাঠে হবে না।'

Published on: Dec 17, 2025 11:38 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সম্প্রতি দাবি করেন, 'অপারেশন সিঁদুরের প্রথম দিন ভারত হেরে গিয়েছিল'। তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়েছে। তবে তিনি এই নিয়ে ক্ষমা চাইতে নারাজ। তাঁর পালটা বক্তব্য, সংবিধানে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়েছে। সম্প্রতি পুণেতে পৃথ্বীরাজ বলেন, 'অপারেশন সিঁদুর স্পষ্টভাবে প্রমাণ করেছে যে ভবিষ্যতে বিমান শক্তি এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই করা হবে। অপারেশন সিঁদুরের প্রথম দিনেই ভারত পুরোপুরি পরাজিত হয়েছিল। এদিকে আমাদের সেনাবাহিনীতে ১২ লক্ষ থেকে ১৫ লক্ষ সৈন্য রয়েছে, যেখানে পাকিস্তানে পাঁচ থেকে ছয় লক্ষ সৈন্য রয়েছে। কিন্তু এই বিপুল সংখ্যার কোনও তাৎপর্য নেই, কারণ এ ধরনের যুদ্ধ মাঠে হবে না।'

Operation Sindoor marked New Delhi’s direct military response to the April 22 Pahalgam terror attack in which 26 people were killed. India launched the operation in the early hours of May 7 and struck terror and military installations in Pakistan and PoK. (AFP) (HT_PRINT)
Operation Sindoor marked New Delhi’s direct military response to the April 22 Pahalgam terror attack in which 26 people were killed. India launched the operation in the early hours of May 7 and struck terror and military installations in Pakistan and PoK. (AFP) (HT_PRINT)

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রশ্ন তোলেন, এত বড় সেনাবাহিনী থাকার প্রয়োজনীয়তা কী? এখন আপনার কাছে কত পদাতিক সৈনিক রয়েছে তা বিবেচ্য নয়, কারণ কেউ আপনাকে এই ধরনের যুদ্ধ করতে দেবে না। অপারেশন সিঁদুরের সময় আমরা দেখেছি যে সেনাবাহিনী এক কিলোমিটারও এগিয়ে যায়নি। অপারেশন সিঁদুরের সময় লড়াই আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলায় সীমাবদ্ধ ছিল এবং এরপর থেতে যুদ্ধ এমনই হবে। এই পরিস্থিতিতে, ১২ লক্ষ সৈন্যের বাহিনীতে থাকার কী প্রয়োজন? তাদের অন্য কোনও কাজে নিয়োগ করলে ভালো হবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুণেতে এক সাংবাদিক সম্মেলনে চৌহান বলেন, 'আমরা অপারেশন সিঁদুরের প্রথম দিনটি পুরোপুরি হেরে গিয়েছিলাম। ভারতীয় বিমান ধ্বংস করা হয়েছিল। গোয়ালিয়র, ভাতিন্ডা বা সিরসা থেকে যদি কোনও বিমান উড়ে যায়নি সেদিন।'

এদিকে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই কথা বললেও অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির যুদ্ধবিমান সহ পাঁচটি জেট ভারত ধ্বংস করেছিল লড়াইয়ে। এছাড়া পাকিস্তানের রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, হ্যাঙ্গার এবং রানওয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ভারতের হামলায়। পাকিস্তানের একটি সি-১৩০ শ্রেণির বিমানও ধ্বংস করা হয়েছিল এই সংঘাতের সময়। এছাড়া ৩০০ কিলোমিটারেরও বেশি দূর থেকে একটি AEW&C বা একটি SIGINT বিমান ধ্বংস করেছিল ভারতীয় বায়ুসেনা। এর আগে ৬ মে গভীর রাতে বাহাওয়ালপুর, মুরিদকে সহ পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। সেই অভিযানে প্রায় ১০০ জনের জঙ্গিকে খতম করে ভারত। আর ১০ মে-র ভোররাতে এরপর ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে পাকিস্তানের ১১টি সামরিক ঘাঁটি অকেজো করে দেয়।