FIR against Khalistani Leader: হামলার হুমকি, খলিস্তানি জঙ্গি নেতা পান্নুনের বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের
ভারতীয় ন্যায় সংহিতার ধারা নং ১৯৬, ১৯৭, ১৫২ এবং ৬২-এর অধীনে মামলা রুজু করা হয়েছে পান্নুনের বিরুদ্ধে। এর আগে পান্নুন একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেছিলেন, খলিস্তানিরা নাকি দিল্লির বিভিন্ন জায়গায় পোস্টার সেঁটে দিয়েছে।
খলিস্তানি জঙ্গি নেতা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে এফআইআর রুজু করল দিল্লি পুলিশ। গণতন্ত্র দিবসে হামলার হুমকি দেওয়ায় এই অভিযোগ দায়ের করা হয়েছে শিখস ফর জাস্টিস নেতার বিরুদ্ধে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা নং ১৯৬, ১৯৭, ১৫২ এবং ৬২-এর অধীনে মামলা রুজু করা হয়েছে পান্নুনের বিরুদ্ধে। এর আগে পান্নুন একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেছিলেন, খলিস্তানিরা নাকি দিল্লির বিভিন্ন জায়গায় পোস্টার সেঁটে দিয়েছে।
ভারতীয় ন্যায় সংহিতার ধারা নং ১৯৬, ১৯৭, ১৫২ এবং ৬২-এর অধীনে মামলা রুজু করা হয়েছে পান্নুনের বিরুদ্ধে।
পান্নুন দাবি করে, রোহিণী ও ডাবরি অঞ্চলে খলিস্তানি স্লিপার সেল সক্রিয় হয়েছে। তারাই দেওয়ালে ভারত বিরোধী পোস্টার সেঁটে দিয়েছে। এর আগে দিল্লিকেও খলিস্তানিরা দখল করে নেওয়ার হুমকি দিয়েছিল। এর আগে আমেরিকায় বসে ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিকে ভেঙে নয়া দেশ গড়ার ডাক দিয়েছিল খলিস্তানি এই জঙ্গি নেতা। এই আবহে পান্নুন একটি মানচিত্র প্রকাশ করেন সম্প্রতি। তাতে দেখা গিয়েছিল, অসম এবং মেঘালয়ের একটা বড় অংশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড মিলে একটি নতুন দেশ হবে। সেই তথাকথিত দেশের নাম আবার 'ট্রাম্পল্যান্ড' রেখেছে পান্নুন। এছাড়া অরুণাচলপ্রদেশকে চিনের অংশ হিসেবে দেখানো হয়েছে সেই মানচিত্রে। এর আগে হাসনাতের মতো বাংলাদেশি কট্টরপন্থী নেতারা ভারতের উত্তরপূর্বের রাজ্যগুলিকে বিচ্ছিন্ন করার ডাক দিয়েছিল। ওসমান হাদির মৃত্যুর পর এই পান্নুনও বাংলাদেশিদের আহ্বান জানিয়েছিল ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী ষড়যন্ত্র করার।
প্রসঙ্গত, এই পান্নুন বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে হামলার হুমকি দেয়। ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় স্টেডিয়ামে এবং বিমানে হামলার হুমকি দিয়েছিল পান্নুন। নিয়মিত পাকিস্তানি চ্যানেলে উপস্থিত হয়ে ভারত বিরোধী বক্তব্যও রাখে পান্নুন। এরই মাঝে ২০২৫ সালের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতীয় পতাকা উত্তোলন করতে বাধা দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন নিবাসী খলিস্তানি জঙ্গি। ১০ অগস্ট পাকিস্তানের লাহোর প্রেস ক্লাবে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এই পুরস্কারের ঘোষণা করেছিল সে। এই আবহে গত সেপ্টেম্বর মাসে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করা হয়েছিল গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে।
News/News/FIR Against Khalistani Leader: হামলার হুমকি, খলিস্তানি জঙ্গি নেতা পান্নুনের বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের