Donald Trump: ভারত-পাক নিয়ে মিথ্যাচার, তাঁর মধ্যস্থতায় বন্ধ হওয়া থাই-কম্বোডিয়া যুদ্ধ ফের চালু হওয়ায় মুখ লাল ট্রাম্পের

থাই-কম্বোডিয়া সংঘাত নতুন করে চালু হয়েছে। আর তাতেই 'মুখ লাল' ট্রাম্পের। তবে তিনি দাবি করেন, তিনি নাকি এক ফোনকলেই থাই-কম্বোডিয়া যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। নিজের প্রশংসা করে নিজেই ট্রাম্প বলেন, 'কে এমন বলতে পারবে যে এক ফোনকলেই যুদ্ধ থামিয়ে দিতে পারব!'

Published on: Dec 10, 2025 8:45 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের একবার ভারত-পাক সহ বিশ্ব জুড়ে ৮টি যুদ্ধ বন্ধের দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধগুলির মধ্যে অন্যতম হল থাইল্যান্ড এবং কম্বোডিয়া। তবে সেই সংঘাত নতুন করে চালু হয়েছে। আর তাতেই 'মুখ লাল' ট্রাম্পের। তবে তিনি দাবি করেন, তিনি নাকি এক ফোনকলেই থাই-কম্বোডিয়া যুদ্ধ থামিয়ে দিতে পারবেন। নিজের প্রশংসা করে নিজেই ট্রাম্প বলেন, 'কে এমন বলতে পারবে যে এক ফোনকলেই যুদ্ধ থামিয়ে দিতে পারব!' এদিকে ট্রাম্প যাই বলুন, শুধু থাই-কম্বোডিয়া নয়, বন্ধ হয়নি রুয়ান্ডা এবং ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর লড়াইও। এই যুদ্ধ থামানোর কৃতিত্বও দাবি করেছিলেন ট্রাম্প। রুয়ান্ডা এবং কঙ্গো একে অপরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে সরব হয়েছে।

ফের একবার ভারত-পাক সহ বিশ্ব জুড়ে ৮টি যুদ্ধ বন্ধের দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।
ফের একবার ভারত-পাক সহ বিশ্ব জুড়ে ৮টি যুদ্ধ বন্ধের দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ফিফার তরফ থেকে শান্তি পুরস্কার পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বিভিন্ন স্থানে চলা যুদ্ধ থামানোর জন্যেই এই সম্মান দেওয়া হয়েছিল ট্রাম্পকে। তবে তিনি সেই পুরস্কার পাওয়ার কয়েকদিন পরই তাঁর থামানো দুটি যুদ্ধ নতুন করে শুরু হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে থাইল্যান্ড। এই আবহে দুই দেশের মধ্যে ব্যাপক গোলাবর্ষণ শুরু হয়। কম্বোডিয়া দাবি করেছে, থাই বায়ুসেনা নাকি তাঁদের এলাকায় এয়ারস্ট্রাইক করে। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়া শেলিং করেছে থাই এলাকা লক্ষ্য করে।

থাইল্যান্ডের সুরিন প্রদেশের 'তা কোয়াই' মন্দিরের কাছে সংঘাতে গত অক্টোবরে কম্বোডিয়ার মোট ১৩ জনের মৃত্যু হয়েছিল। এদিকে থাইল্যান্ডের মোট নিহতের সংখ্যা ছিল ২০। পাঁচ দিনে সেই সংঘাত থেমেছিল। আর নতুন করে সীমান্ত সংঘাত নিয়ে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেতা বলেছেন, থাই সেনাবাহিনীই প্রথম কম্বোডিয়ার সৈন্যদের ওপর হামলা চালায়। তিনি বলেন, ৮ ডিসেম্বর প্রাথমিক হামলায় কম্বোডিয়া পাল্টা জবাব দেয়নি। তিনি বলেন, 'কম্বোডিয়া অনুরোধ করছে যে, অবিলম্বে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ সব ধরনের কর্মকাণ্ড বন্ধ করুক থাইল্যান্ড।' এদিকে ট্রাম্প প্রায় সময়ই জপ করার মতো একবার করে দাবি করে চলেন, তিনি ৭-৮টা যুদ্ধ থামিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ভারত-পাক যুদ্ধ। এবং তাতে নাকি তিনি বাণিজ্যকে হাতিয়ার করেছেন। থাই-কম্বোডিয়া যুদ্ধ থামাতেও ট্রাম্প বাণিজ্যকে হাতিয়ার করেছিলেন বলে দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে তিনি নোবেলের দাবি করেছিলেন। তবে সেটা না পেলেও সম্প্রতি তাঁকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া হয়।