Trump-Rodriguez Talk: 'দুর্দান্ত মানুষ', ভেনেজুয়েলার নয়া প্রেসিডেন্টের সঙ্গে কথা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমাদের দুর্দান্ত কথোপকথন হয়েছে। তিনি দুর্দান্ত একজন মানুষ।' এরই পাশাপাশি ট্রাম্প জানান, একাধিক ইস্যুতে ডেলসির সঙ্গে কথা হয়েছে তাঁর। এই আবহে ট্রাম্প বলেন, 'আমরা দুর্দান্ত অগ্রগতি করছি।'
নিকোলাস মাদুরোর পরে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন ডেলসি রদ্রিগেজ। সেই ডেলসি ক্ষমতায় এসেই আমেরিকার বিরুদ্ধে বার্তা দিয়েছিলেন। তবে এবার সেই ডেলসি প্রথমবারের মতো কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আর এরপরই ডেলসির প্রশংসায় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আমাদের দুর্দান্ত কথোপকথন হয়েছে। তিনি দুর্দান্ত একজন মানুষ।' এরই পাশাপাশি ট্রাম্প জানান, একাধিক ইস্যুতে ডেলসির সঙ্গে কথা হয়েছে তাঁর। এই আবহে ট্রাম্প বলেন, 'আমরা দুর্দান্ত অগ্রগতি করছি।'
ডেলসির প্রশংসায় ট্রাম্প (REUTERS)
এর আগে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। সেই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। ভেনেজুয়েলা আক্রমণ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর ট্রাম্প এখন নিজেকে ভেনেজুয়েলার 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' হিসেবে বর্ণনা করেছেন। তিনি একটি উইকিপিডিয়া পেজের ছবি পোস্ট করেছিলেন এর জন্য। যেখানে ট্রাম্পের ছবির নীচে ক্যাপশনে লেখা ছিল - 'ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট'। যদিও ট্রাম্প এই ছবিকে ব্যঙ্গ হিসেবে শেয়ার করেছেন। তবে তিনি ভেনেজুয়েলায় হামলার পর থেকেই বলছিলেন, ভেনেজুয়েলাকে আমেরিকা 'চালাবে'।
উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী আটক করে নিয়ে গিয়েছে। এই আবহে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে ডেলসি দায়িত্ব সামলেই বলে দিয়েছেন, 'কারও দাসত্ব করব না।' এরপর তাঁকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার ভেনেজুয়েলায় হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে মার্কিন সেনার হাতে আটক হওয়ার ১৫ ঘণ্টার পরে নিকোলাস মাদুরো নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে কোকেন পাতার ষড়যন্ত্রের একটি মমালা করা হয়েছিব। সেই মামলায় অভিযুক্ত মাদুরো। এদিকে নিউইয়র্কেই হচ্ছে মাদুরো এবং তাঁর স্ত্রীর বিচার। এছাড়া কিউবা এবং কলোম্বিয়ার মতো দেশেও হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প।
News/News/Trump-Rodriguez Talk: 'দুর্দান্ত মানুষ', ভেনেজুয়েলার নয়া প্রেসিডেন্টের সঙ্গে কথা ট্রাম্পের