Donald Trump Middle Finger Controversy: এ কেমন প্রেসিডেন্ট! গালিগালাজ করে, মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন ট্রাম্প
মিশিগানের ডেট্রয়েটে ফোর্ড এফ-১৫০ কারখানা পরিদর্শন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় ট্রাম্পকে একটি উঁচু ওয়াকওয়েতে দেখা যায়। সেখানে কারখানার মেঝের দিকে তাকিয়ে ছিলেন তিনি। সেই সময় নীচে থেকে অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তখন ফ্যাক্টরি ফ্লোরের দিকে তাকিয়ে মধ্যমা তোলেন ট্রাম্প।
মঙ্গলবার মিশিগানের একটি অটো প্ল্যান্ট পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিতর্কে জড়ালেন। ট্রাম্পের অশালীন আচরণ ধরা পড়ে ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। ভিডিয়ো অনুযায়ী, মিশিগানের ডেট্রয়েটে ফোর্ড এফ-১৫০ কারখানা পরিদর্শন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় ট্রাম্পকে একটি উঁচু ওয়াকওয়েতে দেখা যায়। সেখানে তিনি একটি লম্বা কালো ওভারকোট পরে কারখানার মেঝের দিকে তাকিয়ে আছেন। সেই সময় নীচে থেকে অনেকেই ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তখন ফ্যাক্টরি ফ্লোরের দিকে তাকিয়ে মধ্যমা তোলেন ট্রাম্প। সঙ্গে গালিগালাজও দেন মার্কিন প্রেসিডেন্ট।
ঘটনা প্রসঙ্গে হোয়াইট হাউজের স্টিভেন চেউং বার্তাসংস্থা এএফপিকে বলেন, 'এক পাগল চেঁচাচ্ছিল। এবং প্রেসিডেন্ট তাকে যোগ্য জবাব দিয়েছে।' রিপোর্ট অনুযায়ী, সেই ব্যক্তি ট্রাম্পকে 'পেডোফাইল প্রোটেক্টর'। উল্লেখ্য, এপস্টিন ফাইলের সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়েছে। এই আবহে অনেকেরই দাবি, এপস্টিন ফাইল থেকে দেশের মানুষের নজর ঘোরাতে ট্রাম্প অনেক কিছুই করে চলেছেন।
প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত ৩ লাখ পৃষ্ঠারও বেশি রেকর্ড সম্প্রতি প্রকাশও করেছে মার্কিন বিচার বিভাগ। বিগত কয়েক মাস ধরে এপস্টিন ফাইল প্রকাশ করার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ তৈরি করছিল কট্টরপন্থী রিপাবলিকানরাই। এরই মাঝে মার্কিন কংগ্রেসে এই সংক্রান্ত বিল পাশ হয়েছিল। পরে তাতে সই করেন ট্রাম্প। প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল, এপস্টিন ফাইলে নাকি ট্রাম্পেরও নাম উঠে আসতে পারে, তাই মার্কিন প্রেসিডেন্ট সেই সংক্রান্ত ফাইল প্রকাশ করছেন না। তবে এর মাঝে প্রকাশ পেল এপস্টিন ফাইলের কিছুটা। তাতে উঠে আসে বিল ক্লিন্টনের ছবি, আছে ট্রাম্পের নামও।
ট্রাম্প এর আগেও যৌন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন কেলেঙ্কারি মামলায় মোটা অঙ্কের জরিমানা হয়েছিল ট্রাম্পের। এই আবহে এপস্টিন ফাইলের জেরে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। তবে প্রকাশিত ফাইলে ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ খুব সীমিত। তবে ট্রাম্পের সই করা ২২৫০০ ডলারের নোভেলটি চেকের ছবি রয়েছে। সেই বৃহৎ আকার চেকটি এপস্টিন ধরে ছিল অপর এক মহিলার সঙ্গে। এদিকে ফাইলের সেই পৃষ্ঠাতেই একজন মার-আ-লাগোর সদস্যের বিবৃতি আছে, যেখানে মজা করে তিনি বলেছেন, ২২৫০০ ডলারে ট্রাম্পকে 'মূল্যহীন মহিলা বিক্রি করা হয়েছে'।
News/News/Donald Trump Middle Finger Controversy: এ কেমন প্রেসিডেন্ট! গালিগালাজ করে, মধ্যমা দেখিয়ে বিতর্কে জড়ালেন ট্রাম্প