Donald Trump on Venezuela: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প!
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। যদিও রদ্রিগেজকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেন ট্রাম্প। এরই মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে নিজের ছবি শেয়ার করে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন ট্রাম্প।
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই ছবি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ভেনেজুয়েলা আক্রমণ এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর ট্রাম্প এখন নিজেকে ভেনেজুয়েলার 'ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট' হিসেবে বর্ণনা করেছেন। যদিও ট্রাম্প এই ছবিকে ব্যঙ্গ হিসেবে শেয়ার করেছেন। তবে তিনি ভেনেজুয়েলায় হামলার পর থেকেই বলছিলেন, ভেনেজুয়েলাকে আমেরিকা 'চালাবে'।
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (AFP)
এর আগে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। যদিও রদ্রিগেজকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেন ট্রাম্প। এরই মাঝে রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে নিজের এই ছবি শেয়ার করেন ট্রাম্প। ছবিটি উইকিপিডিয়ার পেজের। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে জানুয়ারি ২০২৬ সাল থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে দেখানো হয়েছে। ট্রাম্প সেই পোস্টটি শেয়ার করার সাথে সাথেই ছবিটি ক্রমশ ভাইরাল হতে শুরু করে।
উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সামরিক বাহিনী আটক করে নিয়ে গিয়েছে। এই আবহে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। এদিকে ডেলসি দায়িত্ব সামলেই বলে দিয়েছেন, 'কারও দাসত্ব করব না।' এরপর তাঁকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয়বার ভেনেজুয়েলায় হামলার হুঁশিয়ারিও দিয়েছেন। এদিকে মার্কিন সেনার হাতে আটক হওয়ার ১৫ ঘণ্টার পরে নিকোলাস মাদুরো নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। উল্লেখ্য, ২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে কোকেন পাতার ষড়যন্ত্রের একটি মমালা করা হয়েছিব। সেই মামলায় অভিযুক্ত মাদুরো। এদিকে নিউইয়র্কেই হচ্ছে মাদুরো এবং তাঁর স্ত্রীর বিচার। এছাড়া কিউবা এবং কলোম্বিয়ার মতো দেশেও হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প।
মাদুরো আটক হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমরা ওই দেশটা (ভেনেজুয়েলা) চালাব, যতক্ষণ না আমরা একটি নিরাপদ, উপযুক্ত এবং ন্যায়পরায়ণ রূপান্তর সম্পন্ন করতে পারি।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, ভেনেজুয়েলার তেল বিক্রি করবে আমেরিকাই। ভেনেজুয়েলায় মার্কিন জ্বালানি সংস্থাগুলি বিনিয়োগ করবে বলেও ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প।
News/News/Donald Trump On Venezuela: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প!