Trump to Norway PM on Nobel: নোবেল নিয়ে নরওয়ের PM-কে চিঠি, 'জেদি বাচ্চার' মতো মুখ ফুলিয়ে ট্রাম্প
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে মত প্রকাশ করায় ৮টি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। নরওয়ে তার মধ্যে একটি। বর্তমানে ট্রাম্প গ্রিনল্যান্ডকে নিয়ে কার্যত ছোট বাচ্চার মত বায়না ধরেছেন। এর আগে নোবেলের জন্যেও এমনটাই করতে দেখা গিয়েছিল তাঁকে।
নোবেল তিনি পাননি। সেই ট্রাম্পকে সম্প্রতি নিজের নোবেল হাতে তুলে দিয়েছেন ভেনেজুয়েলার মাচাদো। তারপরে আবার নোবেল কমিটি বিবৃতি জারি করে স্পষ্ট করেছে, নোবেল পুরস্কার কখনও অন্য কারও হস্তগত করা যায় না। এই সব মিলিয়ে এবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরকে চিঠি লিখেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, নরওয়ে যখন তাঁকে নোবেল দেয়নি, তখন শুধু শান্তি নিয়ে ভাবার তার আর কোনও কারণ নেই। উল্লেখ্য, গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে মত প্রকাশ করায় ৮টি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। নরওয়ে তার মধ্যে একটি। বর্তমানে ট্রাম্প গ্রিনল্যান্ডকে নিয়ে কার্যত ছোট বাচ্চার মত বায়না ধরেছেন। এর আগে নোবেলের জন্যেও এমনটাই করতে দেখা গিয়েছিল তাঁকে।
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের ইচ্ছার বিরুদ্ধে মত প্রকাশ করায় ৮টি ইউরোপীয় দেশের ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। (AP)
এদিকে ট্রাম্পের বার্তার পরে নরওয়ের প্রধানমন্ত্রী ট্রাম্পকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নোবেল কমিটির সিদ্ধান্তের সঙ্গে নরওয়ের সরকরারের কোনও সম্পর্ক নেই। জোনাস গর বলেন, 'আমার এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্টের তরফ থেকে ট্রাম্পকে একটি বার্তা পাঠিয়েছিলাম আমি। তার জবাবে ট্রাম্প আমাকে একটি বার্তা পাঠিয়েছেন। আমি তাঁকে স্পষ্ট করে জানিয়েছি, নোবেল কমিটি পুরোপুরি স্বতন্ত্র। নরওয়ে সরকারের সঙ্গে এর কোনও যোগ নেই।'
এর আগে গত ১৫ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সেই বৈঠকেই মাচাদো নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে তুলে দেন। একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবিচল লড়াইয়ের জন্য মাচাদো এই পুরস্কার পেয়েছিলেন ২০২৫ সালে। তবে সেই পুরস্কারের ওপর নজর ছিল ট্রাম্পেরও। যদিও তিনি সেটা পাননি। এবং এই কারণে এখনও তিনি খাপ্পা নরওয়ের ওপরে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতসহ ৮টি যুদ্ধ বন্ধ করার দাবি করেছেন। বিনিময়ে ট্রাম্প বারবার নোবেল শান্তি পুরস্কারের দাবি জানিয়েছিলেন। পাকিস্তানের মতো দেশ থেকেও ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হয়েছিল। তবে ট্রাম্প সেই নোবেল পাননি। এদিকে অপারেশন সিঁদুরের সময় সংঘর্ষবিরতিতে ট্রাম্পের কোনও অবদান ছিল না বলে স্পষ্ট করে দিয়েছিল ভারত। এদিকে ট্রাম্পের করা সংঘর্ষবিরতির অনেকগুলোই দীর্ঘস্থায়ী হয়নি। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যেই যেমন সংঘাত জারি আছে। এই সবের মাঝে আবার দুধের স্বাদ ঘোলে মিটিয়ে ফিফা শান্তি পুরস্কার গ্রহণ করেছিলেন ট্রাম্প।
News/News/Trump To Norway PM On Nobel: নোবেল নিয়ে নরওয়ের PM-কে চিঠি, 'জেদি বাচ্চার' মতো মুখ ফুলিয়ে ট্রাম্প