EU-India FTA Price Impact: ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে ভারতে কমতে পারে কোন কোন পণ্যের দাম?
রিপোর্ট অনুযায়ী, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বাণিজ্য চুক্তির ফলে বিনা বা কম শুল্কে বাণিজ্য হতে পারে ৯৭%-৯৯% পণ্যের। এর ফলে ভারতের বস্ত্র, তাঁত, চামড়া, প্রক্রিয়াজাত খাবারের শিল্প লাভবান হবে। আর ইউরোপের ওয়াইন, গাড়ি, উন্নত প্রযুক্তির পণ্যের শিল্প লাভবান হবে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত মুক্ত বণিজ্য চুক্তির ফলে ভারতের বাজারে বেশ কিছু ইউরোপীয় পণ্য শস্তা হতে পারে। বিলাসবহুল গাড়ি থেকে আনকাট হীরের দাম কমতে পারে ভারতে। এছাড়া ব্রিটেন এবং আয়ারল্যান্ড থেকে স্কচ হুইস্কি, ভদকা এবং জিনের মতো অ্যালকোহলের দাম কমতে পারে। কারণ এই সব পণ্যের ওপর শুল্ক কমতে পারে। ইউরোপের সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস থেকে ভারতে চকোলেটও আমদানি করা হয়, সেই চকোলেটের দামও কমতে পারে।
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত মুক্ত বণিজ্য চুক্তির ফলে ভারতের বাজারে বেশ কিছু ইউরোপীয় পণ্য শস্তা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই বাণিজ্য চুক্তির ফলে বিনা বা কম শুল্কে বাণিজ্য হতে পারে ৯৭%-৯৯% পণ্যের। এর ফলে ভারতের বস্ত্র, তাঁত, চামড়া, প্রক্রিয়াজাত খাবারের শিল্প লাভবান হবে। আর ইউরোপের ওয়াইন, গাড়ি, উন্নত প্রযুক্তির পণ্যের শিল্প লাভবান হবে। এদিকে বিফ, চিনি বা চালের বাজার ভারতের জন্য উন্মুক্ত করতে প্রস্তুত নয় ইউরোপ। একই ভাবে ভারতও দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজারে প্রবেশ করতে দিচ্ছে না ইউরোপকে। এই আবহে কৃষি এবং দুগ্ধজাত পণ্য এই চুক্তির আওতাধীন থাকবে না। ২০২৪-২৫ অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মোট পণ্যদ্রব্য বাণিজ্য ছিল প্রায় ১৩৬ বিলিয়ন মার্কিন ডলারের। এর মধ্যে প্রায় ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি এবং প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে ভারত।
এদিকে রিপোর্টে দাবি করা হয়েছে, ইউরোপে তৈরি গাড়ি আমদানিতে শুল্ক কমিয়ে ৪০ শতাংশে নামাতে পারে ভারত। উল্লেখ্য, বর্তমানে ইউরোপে তৈরি গাড়ি আমদানিতে ১১০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে রেখেছে ভারত। তবে সব গাড়ির ক্ষেত্রে সেই শুল্ক কমবে না। যে সব গাড়ির দাম ১৫ হাজার ইউরোর বেশি, সেগুলির ওপর শুল্ক কমানো হবে। এদিকে ধীরে ধীরে সেই শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামানো হতে পারে আগামী বছরগুলিতে। এতে মার্সিডিজ, বিএমডাব্লুর মতো গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি লাভবান হবে। প্রসঙ্গত, গোটা বিশ্বে ভারত তৃতীয় বৃহত্তম গাড়ির বাজার। তবে ভরতের ঘরোয়া গাড়ি প্রস্তুতকারকদের রক্ষা করতে বিদেশি গাড়ির ওপরে ৭০ থেকে ১১০ শতাংশ শুল্ক আরোপ করে রাখে ভারত। তবে এবার প্রতি বছর ইউরোপ থেকে তেলে চলা ২ লাখ গাড়ির ওপর শুল্ক কমিয়ে ৪০ শতংশ করা হতে পারে। তবে আগামী পাঁচবছরের জন্য ইউরোপীয় ইলেকট্রিক গাড়ির ওপর শুল্ক কমানো হবে না। পরে ইউরোপীয় ইউনিয়নের ইভি-র ওপরে একই হারে শুল্ক ছাড় প্রযোজ্য হবে।
News/News/EU-India FTA Price Impact: ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হলে ভারতে কমতে পারে কোন কোন পণ্যের দাম?